সময় কলকাতা ডেস্ক ,১ জুন : রুশ ইউক্রেন যুদ্ধের ৪৬৩ দিন অতিবাহিত। মৃত্যু মিছিল জারি, প্রতিদিন যুদ্ধে কোথাও না কোথাও মৃত্যু লেগেই আছে।নিরীহ সাধারণ মানুষ ছাড়াও শিশুমৃত্যু বেড়েই চলেছে।বৃহস্পতিবার সকালে কিয়েভে ক্ষেপণাস্ত্র হানায় এক শিশু সহ তিনজনের মৃত্যু ঘটেছে। এনিয়ে ইউক্রেনে প্রায় পাঁচশো শিশুমৃত্যু ঘটেছে।অন্যদিকে, ক্ষয়ক্ষতি যেমন বাড়ছে, তেমন আহতের সংখ্যা বাড়ছে। রাশিয়ার বেলগোরদে আহত হয়েছেন ৮ জন। তবে যুদ্ধে শিশু মৃত্যু উদ্বেগ বাড়িয়েই চলেছে।১৯৫০ থেকেই রাশিয়া সহ বিভিন্ন কমুনিস্ট দেশে ১ জুন শিশু দিবস হিসেবে পালিত হয়। সেদিনও ইউক্রেনে শিশু মৃত্যুর মত ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার শিশু মৃত্যুর ঘটনার দিনে এক শিশু সহ তিনজন মিসাইল হানায় প্রাণ হারিয়েছে।কিয়েভ শহর কর্তৃপক্ষের মতে, অ্যাপার্টমেন্ট বিল্ডিং, দুটি স্কুল এবং একটি শিশু ক্লিনিকে আঘাতকারীরা কিয়েভে ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যার জেরে একজন শিশুসহ তিনজন নিহত এবং কমপক্ষে ১১ জন আহত হয়েছে।আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবসে শিশুদের বিপন্নতা শিশু মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।এই হামলায় ১০টি ইস্কান্দার নামক স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের সংখ্যা ক্রমবর্ধমান বলে জানা গেছে এবং তাদের আঘাত করার আগে মাত্র কয়েক মিনিটের সতর্কতা ছিল।
রাজধানীর বায়ু প্রতিরক্ষা দ্বারাআগত ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেওয়ার পরে বেশিরভাগ ক্ষয়ক্ষতি ধ্বংসাবশেষ থেকে পড়েছিল বলে মনে হচ্ছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ বছর বয়সী এক কিশোরী, তার মা এবং আরেক নারী নিহত হয়েছেন।আহতদের মধ্যে অপর একটি শিশুও রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে সামরিক হামলায় ইউক্রেনে প্রায় ৫০০ শিশুমৃত্যু ঘটেছে যা মানবাধিকার লঙ্ঘন করার তত্ত্বকে আরেকবার সামনে এনেছে ।।
আরও পড়ুন :পঞ্চাশ বছর বয়সী মহিলা জেলকর্মীর বিরুদ্ধে ১৫ বছরের কিশোর বন্দীর সঙ্গে ওরাল সেক্স করার অভিযোগ


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?