Home » পঞ্চাশ বছর বয়সী মহিলা জেলকর্মীর বিরুদ্ধে ১৫ বছরের কিশোর বন্দীর সঙ্গে ওরাল সেক্স করার অভিযোগ

পঞ্চাশ বছর বয়সী মহিলা জেলকর্মীর বিরুদ্ধে ১৫ বছরের কিশোর বন্দীর সঙ্গে ওরাল সেক্স করার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক, ১ জুন : মার্কিন যুক্তরাষ্ট্রের  ক্যালিফোর্নিয়ার  আইন প্রয়োগকারী সংস্থা আলামেডা কাউন্টি  একের পর এক কেলেঙ্কারির কারণে তোলপাড়। এই কেলেঙ্কারির মধ্যে ” ওরাল সেক্স ” সংক্রান্ত এক অভিযোগও রয়েছে।গত সপ্তাহে আলামেডা কাউন্টি খবরের শিরোনামে আসে যখন তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল।দুটি ঘটনাই অতীতের হলেও সম্প্রতি সামনে এসেছে।একটি ঘটনা বন্দীর আত্মহত্যা চাপা দেওয়ার, অন্য ঘটনাটি কিশোর বন্দীর সঙ্গে মহিলা জেলকর্মীর ওরাল সেক্স সম্পর্কিত যৌন কেলেঙ্কারির ।

গত শুক্রবার দায়ের করা ফৌজদারি অভিযোগ অনুসারে, এক মহিলা প্রবেশন অফিসারকে বেশ কয়েক বছর আগের একটি ঘটনায় একজন অপ্রাপ্তবয়স্ক বন্দিকে যৌন নির্যাতন করার অভিযোগ আনা হয়েছিল যা ছিল ওরাল সেক্স সম্পর্কিত এবং দুই শেরিফের ডেপুটি একটি কাউন্টি কারাগারে ২০২১ সালের আত্মহত্যাকে ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিল।কাউন্টি শেরিফের কার্যালয় বলেছে যে,কয়েদি আত্মহত্যার ঘটনাটি একই কারাগারে ঘটেছে যেখানে গত মাসে আশ্চর্যজনকভাবে একজন বন্দী “প্রচুর পরিমাণে জল” পান করার কারণে মারা গিয়েছিলেন। নিকোল পেরালেস নামের এক প্রবীণা প্রবেশন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর। তাঁর বিরুদ্ধে উঠেছে এক কিশোরের সঙ্গে ‘ওরাল সেক্স’ করার।

 

সুত্রের খবর, অভিযুক্ত প্রবেশন অফিসার, ৫০ বছর বয়সী নিকোল পেরালেস “বিশ্বাসের জায়গায় ” ছিলেন যা তিনি নিজ হাতে ভেঙেছেন বলে জানিয়েছে আলামেডা কাউন্টি।তিনি ২৭ আগস্ট, ২০০৪ এবং ২৬ আগস্ট, ২০০৫ তারিখের মধ্যে এক 15 বছর বয়সী বন্দীর সাথে ওরাল সেক্স করেছিলেন, আলামেডা কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে।অর্থাৎ ১৮-১৯ বছর আগের ওরাল সেক্সের ঘটনায় অবশেষে অভিযুক্ত হয়েছেন মহিলা প্রবেশন অফিসার। প্রশাসন জানিয়েছে এই প্রবীণ মহিলা অফিসারের বিরুদ্ধে একাধিক ধারা অভিযোগ রুজু হয়েছে এবং তাঁর সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে।।

আরও পড়ুন :নাবালক ছাত্রের সঙ্গে যৌনতা , স্কুলের মহিলা কর্মী গ্রেফতার

About Post Author