সময় কলকাতা ডেস্ক, ২ জুন : কয়েকদিন আগেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত ছবি, ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে ছবিটি। কার্যত সেকারণেই এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’! ছবিতে দেখানো হয়েছে, এক নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক ধর্মগুরুর বিরুদ্ধে। ওই নাবালিকার হয়েই কোর্টে লড়বেন মনোজ। এই যৌন নির্যাতনের আসল সত্য সবার সামনে তুলে ধরতে তিনি বদ্ধপরিকর। এক সাধারণ আইনজীবী হয়ে একাই লড়বেন তিনি। শুধুমাত্র মেয়েটিকে সঠিক বিচার দেওয়ার জন্য। এই পুরো ঘটনা নিয়েই তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’।

গত ১৩ মে ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে এই ছবিটি। সূত্র অনুসারে খবর, এবার প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে চলেছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই জোর বিতর্ক শুরু হয়। ছবির নির্মাতা ও কর্মকর্তাদের আইনি নোটিশ পর্যন্ত পাঠানো হয় জেল বন্দী আসারাম বাপুর তরফ থেকে। নিজের আইনজীবী মারফত এই নোটিশ পাঠান যৌন অভিযোগে জেলবন্দী আসারাম। তাদের তরফ থেকে ছবিটি বন্ধ করার আর্জি জানানো হয়।
আরও পড়ুন রাজ্যের ১০ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কিন্তু, সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এই ছবিটি মুক্তি পায়। আর খুবই জনপ্রিয় হয়। সত্যটা তুলে ধরার জন্য অনেকের কাছে প্রশংসাও পেয়েছে এই ছবির নির্মাতা। সব দিক ঠিক থাকলে আলোচনার মাধ্যমে মুক্তির দিন খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। বর্তমানে বিতর্কিত কোনও ছবি মুক্তির জন্য সাধারণত পরিচালকরা ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নেন। কারণ ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। আর তার সঙ্গে সেন্সরশিপের চোখ রাঙানিও কম থাকে। এবার অপেক্ষা শুধু ছবিটির মুক্তি পাওয়ার।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস