সময় কলকাতা ডেস্ক, ২ জুন : মুরগির মাংস ভালোবাসে না এমন লোক প্রায় নেই বললেই চলে। স্বাদে- গুনে পরিপূর্ণ এই মুরগির মাংস। বিভিন্ন পদ্ধতিতে মুরগির মাংস রান্না করা হয়। কিন্তু, জানেন কি এই গরমে চিকেন সেদ্ধ শরীরের জন্য দারুণ উপকারী। বিশেষজ্ঞদের মতে,অন্যান্য মাংসের তুলনায় এটি সহজেই হজম হয়। তাই শরীর খারাপ থাকলে বাড়ির বড়রা চিকেন সেদ্ধ খাওয়ার পরামর্শ দেয়। চিকেন সেদ্ধ হয় তো সেইভাবে স্বাদ দিতে পারেনা। কিন্তু, এর উপকার অনেকখানি। জেনে নিন এই সেদ্ধ চিকেনের নানান গুনাগুন-

হাড় শক্ত করে : সেদ্ধ চিকেন হার শক্ত করতে দারুন ভাবে কার্যকরী। সেদ্ধ চিকেনে রয়েছে প্রচুর পরিমানে প্রোটিন। যা হারকে শক্ত রাখতে সহায়তা করে। তাই সুস্থ থাকতে সেদ্ধ চিকেন খাওয়া অত্যন্ত জরুরি।
আরও পড়ুন এই তারকা ডিফেন্ডারকে ছেড়ে দিল বেঙ্গালুরু এফসি,তাঁকে পেতে ঝাঁপাবে কলকাতার দুই প্রধান?

প্রোটিনে পরিপূর্ণ : সেদ্ধ চিকেন হল প্রোটিনের ভান্ডার। আপনার দেহে প্রোটিনের চাহিদা মেটাতে পারে এই সেদ্ধ চিকেন। এটি আপনার শরীরকে বিশেষ পুষ্টি জোগাতে সাহায্য করে। মাংস সেদ্ধ করে নিলে এর থেকে চর্বি বেরিয়ে যায় আর পড়ে থাকে প্রোটিন। এই প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যার ফলে শরীরে জোর আসে।

আরও পড়ুন স্বাদও বদলাবে,শরীরকে প্রোটিন সমৃদ্ধ করে তুলবে এই তিনটি ভিন্ন স্বাদের ডিমের ওমলেট
ভিটামিন ও খনিজে সমৃদ্ধ : মুরগির মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন বি ৬ ও ভিটামিন বি ১২ রয়েছে। যা কোষকে সুস্থ রাখতে খুবই কার্যকরী। এছাড়াও এতে রয়েছে আয়রন, জিঙ্কের মতো উপাদান। যা বিপাকে সহায়তা করে। এটি হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
ওজন কমাতে সহায়তা করে : ওজন কমানোর ক্ষেত্রে সেদ্ধ মুরগির জুড়ি মেলা ভার। মুরগি সেদ্ধ করলে এর থেকে তেল ও চর্বি নির্গত হয়ে যায়। শুধু তাই নয়, ক্যালোরি নিয়ন্ত্রণেও সেদ্ধ চিকেন দারুনভাবে কার্যকরী।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি