সময় কলকাতা ডেস্ক, ৫ জুন : বিগ বস সিজন ১৩ এর সেরা মুখ শেহনাজ গিল। ২০১৯ সালে ‘বিগ বস’ এ অংশগ্রহণকারী শেহনাজ অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। যদিও তাঁদের এই প্রেমের ব্যাপারে নিজেরা সেইরকম কোনদিন কথা বলেননি।কিন্তু, ২০২১ এ আকস্মিক সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হলে মানসিকভাবে ভেঙে যান তিনি।এরপর নিজেকে সম্পূর্ণ মানসিকভাবে পরিবর্তন করেন শেহনাজ। তারপর থেকে শুধু মাত্র কাজেই মন দিয়েছেন তিনি। আবার পরে কাজের সুত্রে নৃত্য শিল্পী রাঘব জুয়ালের সঙ্গে পরিচয় হয় তাঁর। নেটপাড়ায় চর্চা শুরু হয় রাঘব জুয়ালের সঙ্গে প্রেম করছেন শেহনাজ। যদিও এই বিষয় কেওই মুখ খোলেননি বিশেষভাবে।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে উঠে শেহনাজ ও রাঘবকে জড়িয়ে ধরে অভিনেত্রী পলক তিওয়ারি। রাঘবকে এভাবে জড়িয়ে ধরতেই রেগে লাল শেহনাজ। সঙ্গে সঙ্গে এই ভিডিটি ভাইরাল হয়।শোনা গিয়েছে, এক সিনেমাতে শেহনাজ, রাঘব ও পলক এই তিনজন একসঙ্গে অভিনয় করছেন। তারই একটি প্রমোশনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর সেখানে পলক তাঁকে বন্ধুত্বের সম্পর্ক খাতিরে জড়িয়ে ধরেছেন।কিন্তু, সেই দেখে শেহনাজ-এর রেগে যাওয়ার বিষয়টি নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছে নেটিজেনদের মনে।
আরও পড়ুন একযুগ পর রিয়েল মাদ্রিদ ছাড়লেন বেঞ্জেমা

সালমান খানের ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন শাহনাজ। ছবির প্রচার থেকে শুরু করে সমস্ত কাজে শাহনাজ উপস্থিত ছিলেন।ভাইজান তখন তাঁকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর তখন ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ খ্যাত নৃত্যশিল্পী রাঘব জুয়াল তাঁর হাত বাড়িয়ে দেন শাহনাজ এর উদ্দেশ্যে।আর তখন থেকেই সূচনা হয় তাঁদের সম্পর্কের।আর এই নিয়েই অনুরাগীদের মনে কৌতুহল তুঙ্গে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?