সময় কলকাতা ডেস্ক, ৬ জুন : দীর্ঘ অনেক বছরের বিরতির পর ২০২২-এ নতুন ছন্দে ফেরেন রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান– শিবা’ ও চলতি বছরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমার মাধ্যমে নিজেকে ধরা দিয়েছেন তিনি। ফের আরও একবার নতুন এক সিনেমা নিয়ে সিলভার স্ক্রীনে ফিরছেন তিনি। ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবীর সিং’ এর পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। ছবির নাম ‘অ্যানিমাল’। খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই ছবির একটি ফাস্টলুক পোস্টার রিলিজ হয়েছে।

নতুন এই লুক দেখে রীতিমত উত্তেজনায় ভক্তরা। এই পোস্টারে দেখা যাচ্ছে একটি সাদা শার্ট, গালে একটিও দাড়ির চিহ্ন মাত্র নেই, গলায় টাই, এলমেলো চুল রণবীরের। সম্প্রতি, এই পোস্টারটি ‘অ্যানিমাল’-এর সেট থেকে মুক্তি পেয়েছে। এই পোস্টারের পিছনে একটি ব্ল্যাকবোর্ডও দেখা যাচ্ছে। যতদূর সম্ভব কোন একটি ক্লাসরুমের দৃশ্যে দেখা যাবে তাঁকে। অভিনেতার এই ফাস্টলুক দেখে উত্তেজনা ছড়িয়েছে রণবীর ভক্তদের মধ্যে।
আরও পড়ুন ধুতি পড়ে ছক্কা হাঁকালেন এই নাইট রাইডার্স ব্যাটার, বিস্মিত ভক্তরা

এর আগেও অ্যানিমাল সেট থেকে আরেকটি পোস্টার মুক্তি পেয়েছিল। সেখানে দেখা গিয়েছে, গাঢ় নিল স্যুট, চোখে সানগ্লাস, গালে চাপ দাড়ি ও মুখের মধ্যে জ্বলন্ত সিগারেট। আর একটি ভিডিওতে দেখা গিয়েছিল সারি সারি কালো গাড়ি। আর সেই গাড়ি থেকে বের করা হচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র। এরপর থেকেই বোঝা গিয়েছিল, এক রাফ অ্যান্ড টাফ লুকে দেখা যাবে তাঁকে।সন্দীপ রেড্ডি বঙ্গা এর পরিচালিত এই ছবি তে দেখা যাবে রশ্মিকা মান্দানা কে।এছাড়াও থাকবেন অনিল কপূর, ববি দেওল, তৃপ্তি দিম্রির মতো অভিনেতারা। সব কিছু ঠিক থাকলে আশা করা যায়, ১১ই আগস্ট মুক্তি পাবে এই ছবিটি।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?