সময় কলকাতা ডেস্ক, ৭ জুন : বাংলা ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। অফুরন্ত প্রাণশক্তি আর অভিনয়ের প্রতি ভালোবাসার জেরেই টলিপাড়াতে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। হঠাৎই তিনি শুটিং সেটে অসুস্থতা বোধ করেন। এমনকী সেই কারণে নাকি শুটিংও বন্ধ রেখেছিলেন তিনি। কিন্তু কি এমন হয়েছিল তাঁর? এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানান, ‘অতিরিক্ত তাপপ্রবাহের কারণে শরীর খারাপ হয়েছে। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। যতদিন না পর্যন্ত নিজেকে সুস্থ মনে করব, কাজ করব না। সর্দি কাশি হয়েছিল কয়েকদিন ধরেই। আমার গলার অবস্থাও খারাপ। ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং আমাকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেছেন’।
আরও পড়ুন শীঘ্রই আসতে চলেছে মির্জাপুরের তৃতীয় পর্ব, রোমহর্ষক ‘মির্জাপুর ৩’ নিয়ে উত্তর দিলেন ইশা

সুতরাং, এর থেকেই স্পষ্ট তাঁর শরীরের ব্যাপারে যে অতিরঞ্জিত খবর ছড়িয়েছিল,ততটাও শরীরের অবনতি হয়নি। জানা গিয়েছে, অভিনেতা সুস্থ হয়ে গেলে খুব তাড়াতাড়ি শুটিং সেটে ফিরে আসবেন। ৮২ বছর বয়সী এই অভিনেতা এখনও শরীর ও মনের জোরে অভিনয় করে চলেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সিলভার স্ক্রিনেই নয়, অনেক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। তাঁর পরবর্তী ছবির নাম ‘প্রধান’। এই ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে।
আরও পড়ুন ছবি তুলতে কাছে ঘেঁষায় এক অনুরাগীকে ঠেলে সরিয়ে দিলেন সঞ্জয় দত্ত

এছাড়াও সম্প্রতি, অয়ন চক্রবর্তী পরিচালিত ‘নিখোঁজ’ ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। মাঝে ‘ টনিক’ নামের আরও একটি সিনেমা খুব জনপ্রিয় হয়। যেখানে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় জুটিকে অনেক ভালোবাসা দিয়েছিলেন ভক্ত মহল। জানা গিয়েছে, ‘প্রধান’-এর শুটিং আগস্ট মাসেই শুরু হবে। এই ছবিতে থাকছেন দেব এবং তার বিপরীতে সৌমিতৃষা কুন্ডু। ওয়েব সিরিজটি নিয়ে দর্শকদের মনে উত্তেজনা চরমে। এখন অপেক্ষা শুধু ওয়েব সিরিজটি রিলিজ করার।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস