Home » ভয়াবহ অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়ায়

ভয়াবহ অগ্ন্যুৎপাত ইন্দোনেশিয়ায়

সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত। জেগে উঠল আনাক ক্রাকাতোয়া। অগ্ন্যুৎপাতের ধাক্কায় আকাশের দিকে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের ছাইয়ের স্তুপ তৈরি হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্রাকাতোয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, চূড়ার উপরে প্রায় ১০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠতে দেখা গিয়েছে বিস্ফোরণের স্তম্ভকে। ঘটনার জেরে স্থানীয়দের জ্বালামুখের কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, আনাক ক্রাকাতোয়াকে বলা হয় ‘ক্রাকাতোয়া আগ্নেয়গিরির সন্তান’। বিশাল আকৃতির এই জ্বালামুখটি সৃষ্টি হয়েছিল ১৮৮৩ সালে। জানা যায়, সেবার এমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল ক্রাকাতোয়া আগ্নেগিরির ভিতরে, যার আওয়াজ অস্ট্রেলিয়ার পারথ থেকেও শোনা গিয়েছিল! ওই বিস্ফোরণকে ইতিহাসের অন্যতম ভয়ংকর বলে ধরা হয়। সেই বিস্ফোরণেই জন্ম হয় আনাক ক্রাকাতোয়ার।

আরও পড়ুন    ‘পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ার ও শিক্ষকরা নয়’, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের

প্রসঙ্গত, গত বছরও অগ্ন্যুৎপাত হয়েছিল আনাক ক্রাকাতোয়ায়। তারও আগে ২০১৮ সালে যে অগ্ন্যুৎপাত হয়েছিল তা ছিল ভয়াবহ। যার ধাক্কায় সুনামি সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছিল। জ্বলন্ত লাভাকে দেখা গিয়েছিল সমুদ্রে মিশে যেতে।

About Post Author