Home » পেটের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই ঘরোয়া উপাদানে

পেটের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই ঘরোয়া উপাদানে

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : বেশিরভাগ যারা বাইরের খাবার খান তাদের সাবধানতা বজায় রেখে চলতে হবে। বাইরের বিভিন্ন ফাস্ট ফুড আপনার শরীরে বিশেষ করে পেটের সমস্যা আপনাকে কাহিল করতে পারে। সচেতন হতেই হবে। অনেকে আবার এই গ্যাস, অ্যাসিডিটির মত পেটের সমস্যা থেকে মুক্তি পেতে নানান রকম ওষুধ খান। সেগুলি নিয়মিত খাওয়া মোটেও আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না। পেটের সমস্যা  জন্য  এই ওষুধের বাইরেও ঘরোয়া কিছু মশলা আছে যেগুলি খেলে আপনি সহজেই মুক্তি পাবেন এই ধরনের পেটের সমস্যা থেকে। আসুন জেনে নেওয়া যাক-

ধনে :
ধনের মধ্যে রয়েছে রয়েছে ভিটামিন, খনিজ ও ফাইবার। যা গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালার মতো সমস্যা কমাতে বিশেষভাবে সাহায্য করে। অন্ত্রে উপস্থিত গ্যাসকে শরীরের বাইরে বের করতেও সাহায্য করে ধনে। তাই আপনি যেসব রান্নাতে ধনে ব্যাবহার করেন সেই সব রান্নাতে ধনের পরিমাণ বাড়াতে হবে ।

আরও পড়ুন   সান্ধ্যকালীন মুখরোচক হিসেবে বাড়িতেই বানিয়ে ফেলুন ডিমের পকোড়া

মৌরি :
মৌরির মধ্যে আছে অ্যান্টিইনফ্লেমেটরি নানা উপাদান। এই উপাদানটি আপনার শরীরের বাওয়েল ডিজিজ কে কমাতে সাহায্য করে। কোলনের সমস্ত রোগ ঠিক করতে উপযোগী, কোষ্ঠ পরিষ্কার করে, পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণের মধ্যে সামঞ্জস্য রেখে। তাই খাওয়ার শেষে কাঁচা মৌরি চিবিয়ে খান।


আদা:
আদতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো জটিল থেকে জটিলতর সমস্যাকে সহজেই মুক্তি দিতে পারে এই আদা। যাদের বমি করার ধাত আছে তারাও এই আদা মুখে রাখতে পারেন। তাই নিয়মিত আদা খেতে হবে।
হলুদ:
হলুদ ব্যাকটেরিয়ানাশক।এছাড়া এতে আছে কিছু অ্যান্টিইনফ্লেমেটরি গুণ যা গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য সহ একাধিক সমস্যা থেকে। তাই নিয়মিত হলুদ খেতেই হবে।

আরও পড়ুন    পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জেলায় জেলায় অশান্তি, সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের


জিরে:
পেটের সমস্যা দুর করতে জিরেরও আছে অনেক গুণ। এক গ্লাস জলে জিরে মিশিয়ে রেখে সেই জল পরের দিন সকালে পান করলে অনেক রকম পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি কোলন কে পরিষ্কার রাখতে সাহায্য করে।

About Post Author