সময় কলকাতা ডেস্ক, ১০ জুন : অধিকাংশ মানুষের বাড়িতেই সবময় ডিম মজুত থাকে। ডিম দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ ভিন্ন স্বাদের মুখরোচক ডিমের পকোড়া। সারাদিনের ক্লান্তির পর সন্ধ্যে বেলায় চায়ের সঙ্গে ডিমের পকোড়া হলে মন্দ লাগে না। সান্ধ্যকালীন সময়ে মুখরোচক ডিমের পকোড়া নিমেষেই আপনার ক্লান্তিকে করে দিতে পারে দূর। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন মুখরোচক ডিমের পকোড়া।

আরও পড়ুন আজই বানিয়ে ফেলুন বিখ্যাত গোলবাড়ির স্টাইলের মটন কষা
উপকরণ :
ডিম ২টি, বেসন ১ কাপ, পেঁয়াজ কুচানো ২-৩ টে, আদা কুচি ১ চামচ, রসুন কুচি ১ চামচ, অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ধনে পাতা কুচি, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লঙ্কার গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ, চালের গুঁড়ো, অল্প পরিমাণ চাট মশলা, সাদা তেল অল্প পরিমাণ ভাজার জন্য।

পদ্ধতি :
একটি বাটিতে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, রসুন কুচি, ধনে পাতা নিন। এরপর এতে যোগ করুন স্বাদমত নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলিকে হালকা হাতে ভালো করে মাখিয়ে নিন। তারপর মিশ্রণটিতে দিয়ে দিন ডিম, চালের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিন। এরপর কর্ণফ্লাওয়ারও বেসন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিন। এবার একটি কড়াই নিয়ে তাতে পরিমাণ মত সাদা তেল দিন। তেল গরম হতে থাকলে মিশনটি থেকে অল্প অল্প করে তুলে ওই গরম তেলে ছাড়তে থাকুন।

এবার ভালো করে উল্টে পাল্টে পকোড়া গুলি ভেজে নিন। সোনালী রং হয়ে এলে তুলে নিন। টিস্যু পেপারে কিছুক্ষন ওই পকোড়া গুলোকে তুলে রাখুন। এতে অতিরিক্ত তেল শুষে নেবে। সমস্ত প্রক্রিয়াটি হয়ে এলে অল্প পরিমাণ চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিন। এরপর সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডিমের পকোড়া


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র