Home » সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে ফিশ ফিঙ্গার

সন্ধ্যার জলখাবারে দারুণ জমবে ফিশ ফিঙ্গার

সময় কলকাতা ডেস্ক,১৪ জুনঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ক্রিস্পি ফিশ ফিঙ্গার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ফিশ ফিঙ্গার। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? বাড়ির খুদে সদস্যরা একেবারে জমিয়ে খাবে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
ফিশ-৩০০ গ্রাম
বিস্কুটের গুঁড়ো-২৫০ গ্রাম
কর্নফ্লাওয়ার-আধ কাপ
পেঁয়াজ কুচি-আধ কাপ
চিলি ফ্লেক্স-১ টেবিল চামচ
অরিগ্যানো-১ টেবিল চামচ
গাজর কুচি-২ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি-২ টেবিল চামচ
নুন ও গোলমরিচ-স্বাদ মতো

আরও পড়ুন    কালিয়া নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন কাতলা মাছের রেজালা


প্রণালী
প্রথমেই একটি বড় বাটিতে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন ও গোলমরিচ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। একটি বড় পাত্রে মাছ দিয়ে ভাপিয়ে নিন। ভাপানোর জন্য কড়াইতে জল দিয়ে তার মধ্যে মাছ দিয়ে দিন। পনেরো মিনিট পর মাছ সেদ্ধ হয়ে এলে তা ঠান্ডা করে লম্বা লম্বা করে ফিঙ্গারের আকারে টুকরো করে নিন। এবার ফিঙ্গারগুলি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রেখে দিন। ৩০ মিনিট পর ফিঙ্গারগুলি ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে নিন। টম্যোটো সস্ ও মেয়োনিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ফিশ ফিঙ্গার।

About Post Author