Home » কিডনির সমস্যায় ভুগছেন? এই রোগ চিরতরে বিদায় জানাতে ভরসা রাখুন এই ৪টি ফলে

কিডনির সমস্যায় ভুগছেন? এই রোগ চিরতরে বিদায় জানাতে ভরসা রাখুন এই ৪টি ফলে

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুন : বর্তমানে কিশোর থেকে বয়স্ক, বেশিরভাগ  মানুষই কিডনির সমস্যায় ভুগছে। হাসপাতালে গেলেই বোঝা যায় এই কিডনির সমস্যায় অনেক মানুষ ভুক্তভোগী। সব থেকে বেশি যেই সমস্যাটি দেখা যায় সেটি হল কিডনি স্টোন। এটির সমস্যা অনেকেরই। মানুষের হার্টের পাশাপাশি কিডনি এর সঠিক ভাবে পরিচর্যা দরকার না হলে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। কিডনি আমাদের দেহে একটি ছাকনির মতো কাজ করে থাকে। দেহের মধ্যে থাকা নানান বর্জ্য পদার্থ ও দূষিত পদার্থকে মুত্র আকারে বাইরে বের করে দিতে সাহায্য করে কিডনি। তাছাড়াও কিছু প্রয়োজনীয় হরমোন তৈরি করতে কিডনি সাহায্য করে। এই কিডনি এর সঠিক পরিচর্যা না করলে এর অনেক সমস্যা সৃষ্টি হয়। তাই সঠিক খাদ্যাভ্যাস ও ডায়েট আপনার কিডনি কে সুস্থ রাখতে সাহায্য করে। আপনার ডায়েট লিস্টে কিছু ফল যোগ করুন, যেগুলি আপনার কিডনির সমস্যায়  অনেক রোগকে প্রতিরোধ করবে।

লাল আঙ্গুর : রেসভারেট্রল নামে এক ধরনের ফ্ল্যাভনয়েড উপাদান উপস্থিত থাকে। এই লাল আঙ্গুরের মধ্যে যা কিডনি এর জন্য খুবই উপকারী। এছাড়া এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। যা কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে দেহকে সুস্থ রাখে।
ক্র্যানবেরি : এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং তার সাথে থাকে ক্যুইনিক অ্যাসিড। যা কিডনির স্বাস্থের জন্য খুবই উপকারী। এতে কিডনি স্টোন এর আশঙ্কা কমে।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ায় তৃণমূল পৌঁছে গেল এক নম্বরে, একদিনেই মনোনয়ন জমা পড়ল ৪০ হাজার


কমলালেবু : কমলা লেবুর মধ্যেও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ধরনের লেবু জাতীয় ফলে ভিটামিন সি থাকার ফলে কিডনি কে পরিষ্কার রাখতে সাহায্য করে।শুধু তাই নয়,স্টোনের হাত থেকে রক্ষা করে।
তরমুজ : তরমুজের মধ্যে থাকে লাইকোপেন নামে এক অ্যান্টি অক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে জল যা কিডনি কে সুস্থ রাখতে সাহায্য করে।

About Post Author