স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুন: নবীন-উল-হক যেন জিহাদ ঘোষণা করেছেন বিরাট কোহলির বিরুদ্ধে । গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁদের বিবাদ খবরের শিরোনামে উঠে আসে। ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি ও আফগানিস্তানের পেসার নবীন-উল-হকের কলহ বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে । চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের মেগা লড়াইয়ে মুখোমুখি হয় বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও নবীন-উল-হকের লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচ চলাকালীন এই দুই ক্রিকেটারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে দেখা যায়। ম্যাচ শেষ হলেও সেই বিবাদের রেশ কাটেনি।

বিরাটের দল আইপিএল প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলে আম খেয়ে সেই পরাজয় উদযাপন করতে দেখা যায় নবীনকে। ইনস্টাগ্রামে সেই উদযাপনের ছবি পোস্ট করে বিরাট ভক্তদের রোষের মুখেও পড়তে হয় তাঁকে। স্টেডিয়ামে তাঁকে দেখলেই বিরাট সমর্থকরা ‘কোহলি…কোহলি’ চিৎকারে গলা ফাটিয়েছেন।তবু তিনি দমে যাওয়ার পাত্র নন এই পাঠান। যখনই সুযোগ পেয়েছেন বিরাটের উদ্দ্যেশ্যে তির্যক মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দ্বন্দ্ব ফের উস্কে দিলেন নবীন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, “আমি লড়াই শুরু করিনি। ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে বিরাটের আমাকে উদ্দ্যেশ্য করে এই সব মন্তব্য করা উচিত হয়নি। ম্যাচের শেষে যখন আমরা করমর্দন করছিলাম, বিরাটই তখন ফের লড়াই শুরু করেছিলেন।”

এরসঙ্গে নবীন আরও বলেন,”জরিমানার অঙ্কটা দেখলেই বুঝবেন কে ঝামেলা শুরু করেছিল।” প্রসঙ্গত, ম্যাচের শেষে ম্যাচ রেফারি বিরাট ও নবীনের আচরণে ক্ষুব্ধ হন। বিরাটের ম্যাচের সম্পূর্ণ বেতন ও নবীনের বেতনের অর্ধেক জরিমানা করা হয়।
এরসঙ্গে নিজের পক্ষে নবীনের সাফাই, “আমি সাধারণত কাউকে স্লেজ করি না। যদিও বা কখনও স্লেজিং করি সেটা বোলিংয়ের সময়। কারণ আমি একজন বোলার। তবে ওই ম্যাচে আমি একটি শব্দও উচ্চারণ করিনি। আমি কাউকে স্লেজ করিনি। খেলোয়াড়রা, যারা সেখানে ছিল তারা জানে আমি কীভাবে পরিস্থিতি মোকাবেলা করেছি।”শেষে আফগান পেসার সংযোজন করেন, ” ওইদিন আমি কখনই মেজাজ হারাইনি। সবাই দেখতে পেয়েছে ম্যাচের পর আমি যা করেছি। আমি শুধু করমর্দন করছিলাম। সেই সময় কোহলি জোর করে আমার হাত ধরেছিলেন। আমিও মানুষ এবং আমি প্রতিক্রিয়া জানিয়েছিলাম।”
আরও পড়ুন : প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী ও প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী গ্লেন্ডা জ্যাকসন


More Stories
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
থাইল্যান্ডকে হারিয়ে দিল টিম ইন্ডিয়ার মেয়েরা
ঘুমপাড়ানি ব্যাটিং রেকর্ড