সময় কলকাতা ডেস্ক, ১৬ জুন : মাশরুম দিনে দিনে হয়ে উঠছে অত্যন্ত জনপ্রিয়। মাশরুমকে বিভিন্ন সুস্বাদু ভাবে পরিবেশন করার বিষয়ে এখন বিভিন্ন রেস্তেরা মনোযোগী। কারণ একদিকে মাশরুম যেমন খেতে স্বাদযুক্ত, তেমন এতে রয়েছে খাদ্যগুণ।হার্টের পক্ষে খুবই উপযোগী মাশরুম।বাঙালির হেঁশেলেও নিয়মিত ভাবেই স্থান করে নিয়েছে মাশরুম। আজ চিলি গার্লিক মাশরুম রেসিপি নামে জনপ্রিয় এমন একটি মাশরুমের রেসিপি নিয়ে আলোচনা করা যাক যা যেমন জিভে জল আনবে, তেমন স্বাস্থ্যকরও। চিলি গার্লিক মাশরুম নামের রেসিপিটি সঠিকভাবে রান্না করতে পারলে আঙুল চাটতে হবে ভোজনরসিকদের।
চিলি গার্লিক মাশরুম রেসিপির উপকরণ : সামান্য কুচি, কয়েক কোয়া রসুন কুচি,কয়েকটা কাঁচা লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো ৪-৫ চামচ মাখন, ১০০ গ্রাম টোম্যাটো পিউরি বা টোম্যাটো সস আধ কাপ ধনেপাতা কুচি স্বাদ মতো লবণ এবং ২৫০ গ্রাম মাশরুম
রন্ধন প্রণালী : ১) চিলি গার্লিক মাশরুম রান্নার শুরুতেই মাশরুমগুলো কেটে ভালো করে ধুয়ে নিন। ২) কড়াইতে মাখন গলিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। ৩) যতক্ষণ না পেঁয়াজ, রসুন লালচে হয়ে এলে টুকরো করে রাখা মাশরুম দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। ৪) বেশ কিছুক্ষণ মাশরুম ভাজার পর টোম্যাটো পিউরি দিয়ে দিন। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। সামান্য নুন দিয়ে দেবেন। ৫) রান্না হয়ে গেলে নামানোর আগে উপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিন। প্রস্তুত গার্লিক মাশরুম।৬) বাড়তি কাঁচা লঙ্কা দিতে পারেন।
রান্না হওয়া সুস্বাদু পদ এবার গরম গরম প্লেটে করে পরিবেশন করুন।তৃপ্তির অংশীদার হবে রন্ধনকারী ও ভোজনরসিক।
আরও পড়ুন :ছুটির দিনে কব্জি ডুবিয়ে খান গন্ধরাজ মটন! রইল রেসিপি


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার