সময় কলকাতা ডেস্ক,১৬ জুন : ইন্ডিয়ান আর্মি ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছে কূপওয়াড়ায় এনকাউন্টারে হত ৫ বিদেশি জঙ্গি। জানা গিয়েছে,শুক্রবার সকালে ঘটনাটি ঘটে যখন জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে পাঁচ বিদেশি সন্ত্রাসী নিহত হয় ।কাশ্মীরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (ADGP) বিজয় কুমার বলেছেন, কূপওয়াড়ায় অনুসন্ধান অভিযান চলছে।
আরও পড়ুন :উত্তাল ঝড়খালি ও বাসন্তী,আক্রান্ত বিজেপি প্রার্থীদের বাড়ি ঘুরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত

উল্লেখ্য, কূপওয়াড়া জঙ্গি পুলিশ সংঘর্ষে প্রায়শই খবরের শিরোনামে থেকেছে। কূপওয়াড়ায় গত ১৩ জুন সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ বিদেশি জঙ্গি প্রাণ হারায়।এবার আবার পাঁচ জঙ্গির মৃত্যু হল।কাশ্মীর পুলিশের টুইটারে এই তথ্য পোষ্ট করা হয়েছে। মৃত জঙ্গিদের নাম এখনও জানানো হয় নি।
আরও পড়ুন :নীল বোতল কি সারমেয়কে দূরে সরাতে পারে? কুকুররা কি রং দেখতে পায়?
একসাথে পাঁচ জন জঙ্গির মৃত্যু এবছর প্রথম। এখনও এবছর কাশ্মীরে জঙ্গিদের মৃত্যুর সংখ্যা ২০ র নিচে, যা জঙ্গিমৃত্যু কমার সুস্পষ্ট ইঙ্গিতবাহী বলে পুলিশ জানিয়েছে। ফলে ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে পুলিশের হাতে সহস্রাধিক মৃত্যু অভিযোগ রয়েছে যা মানবাধিকার লঙ্ঘনের একটি বিরাট তত্ত্ব। এক্ষেত্রেও মানবাধিকার লঙ্ঘন হ্রাস হওয়ার ইঙ্গিত।স্থানীয়দের চাকরিতে নেওয়া জঙ্গি মৃত্যুর সংখ্যা হ্রাস হওয়ার কারণ হতে পারে বলে মনে করা অসঙ্গত নয়, বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
আরও পড়ুন :পাঞ্জাবের মোহালিতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা পার্কিং লট


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের