Home » নীল বোতল কি সারমেয়কে দূরে সরাতে পারে? কুকুররা কি রং দেখতে পায়?

নীল বোতল কি সারমেয়কে দূরে সরাতে পারে? কুকুররা কি রং দেখতে পায়?

সময় কলকাতা ডেস্ক, ১৬ জুন : সারমেয়কে কেউ কেউ যেমন খুব পছন্দ করেন, ভালোবাসেন ঠিক তেমন কুকুরকে পছন্দ করেন না বা ভালোবাসেন না এরকম মানুষের সংখ্যা কম নয়। অনেক বাড়ির সামনেই কুকুর যাতে ঘেঁষতে না পারে সেজন্য নীল বোতল ঝুলিয়ে দেওয়া হয়। বঙ্গে বহুল প্রচলিত এরকম প্রথা কি করে এল কেউ জানে না।নীল রং যুক্ত বা নীল জলের গন্ধে বা বর্ণে কি এমন থাকে যা মানুষকে এরকম ভাবতে শিখিয়েছে তা পশু চিকিৎসকরাও জানেন না।এধরণের ভাবনার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও নেই।তবে সারমেয় রং দেখতে পায় না কিছুদিন আগেও এরকম ধারণা চালু ছিল। সেই ধারণাও ঠিক নয়। কুকুর নীল রং দেখতে পায়। সারমেয়দেরও রংয়ের পৃথিবী আছে।

একটা সময় তাবড় বিজ্ঞানী ও চিকিৎসকরা জানিয়েছিলেন কুকুর রং দেখতেই পায় না তাই নীল জলের বোতল ঝোলানো নিরর্থক। বিজ্ঞানীদের থিওরি ভুল ছিল। কুকুর রং দেখতে পায়।অন্তত নীল রং দিব্যি দেখে সারমেয় ।তবুও নীল বোতল দিয়ে কুকুরকে দূরে সরিয়ে রাখার থিওরি ও কি ঠিক?

আরও পড়ুন : কিডনির সমস্যায় ভুগছেন? এই রোগ চিরতরে বিদায় জানাতে ভরসা রাখুন এই ৪টি ফলে

পাশাপাশি এটাও জানা দরকার,কুকুরদের রং দেখতে পওয়ার পুরোনো তত্ত্ব যে ভুল তা সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হলেও কুকুর কি সত্যি অপছন্দ করে নীল জলের বোতল? কতটা কার্যকরী নীল রং দিয়ে কুকুরকে দূরে সরিয়ে রাখা? বাস্তব হল, এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কুকুর নীল বা হলুদ রং দেখতে পায় একথা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে অতি সম্প্রতি । কুকুরের চোখে মাত্র দু-রকমের শঙ্কু থাকে (মানুষের চোখের শঙ্কুর মাত্র ২০ শতাংশ)। কুকুর মূলত দুটি রং দেখতে পায়।নীল ও হলুদ তারা সুস্পষ্ট ভাবেই দেখতে পায়। তবুও তাদের নীল রংয়ের প্রতি গন্ধের বা অন্য কোনও কারণে কোনও বৈরিতা রয়েছে তাও প্রমাণিত হয় নি। নীল রং বা নীল জলের বোতল এমন কোনও আলাদা স্পন্দন কুকুরদের মধ্যে তৈরি করে না যা তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। আজ পর্যন্ত এরকম কোনও তত্ত্ব খাড়া হয়নি।নীল বোতল তাই ঝুলতেই থাকে। সারমেয়দের নীল জলের বোতলে হেলদোল হয় না।

About Post Author