Home » কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,১৭ জুনঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ‘লু’ বইছে। কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু।


হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই গুমোট ভাব বজায় রয়েছে। যার কারণে ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫০ থেকে ৯৪ শতাংশ।

আরও পড়ুন    উত্তাল ঝড়খালি ও বাসন্তী,আক্রান্ত বিজেপি প্রার্থীদের বাড়ি ঘুরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

About Post Author