সময় কলকাতা ডেস্ক,১৭ জুনঃ শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন কমিটির বৈঠকে এদিন থাকবেন দলের বর্ধিত কোর কমিটির সদস্যরা। থাকবেন ইলেকশন কমিটির সদস্যরাও। বেলা চারটেয় বৈঠক হবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া তৃণমূল ভবনে। মূলত পঞ্চায়েত নির্বাচন কৌশল, প্রচার পরিকল্পনা-সহ কী স্ট্র্যাটেজিতে বিরোধীদের মোকাবিলা করা হবে, এই সব বিষয়েই আলোচনা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ও কমিশন

সূত্রের মতে, বৈঠকের মূল উদ্দেশ্য হল নিচুতলায় কড়া বার্তা পাঠানো। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েতে প্রায় ৭৪ হাজার আসন রয়েছে। সেই সব আসনে প্রার্থী হওয়ার জন্য তৃণমূলে দাবিদার ছিল অন্তত সাড়ে সাত লক্ষ। প্রতিটি আসন পিছু গড়ে দশ জন দাবিদার রয়েছেন। কিন্তু দিনের শেষে টিকিট পেয়েছেন একজনই। তার ফলে বিক্ষুব্ধ রাজনীতি করা সংক্রামক চেহারা নেওয়ার আশঙ্কা রয়েছে। তৃণমূলে বিক্ষুব্ধ রাজনীতি করে অতীতে যে কেউ খুব বেশি সুবিধা করতে পেরেছে তা নয়। এমনকী গত বিধানসভা ভোটের সময়ে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। অনেকে তৃণমূলে ফিরে এসেছেন। কিন্তু জোড়াফুলের রাজ্য নেতাদের অনেকের আশঙ্কা, সেই সব দৃষ্টান্ত বিক্ষুব্ধদের অনেকেই মাথায় রাখেন না। ঝোঁকের মাথায় কাজ করে ফেলেন। হতে পারে, সেই রাজনীতি কঠোর হাতে দমন করার জন্যই নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ

সূত্রে বলা হচ্ছে, শনিবারের বৈঠকের পর জেলায় জেলায় তৃণমূলের মন্ত্রীরা প্রচারে যাবেন। মমতা-অভিষেকও কিছু জেলায় কেন্দ্রীয় ভাবে সভা করতে পারেন। তার খসড়াও ওই বৈঠকে চূড়ান্ত হতে পারে। ইতিমধ্যেই মনোনয়ন নিয়ে গোটা রাজ্য থেকে একাধিক অশান্তির খবর এসেছে। গোটা মনোনয়ন জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুন,অশান্তি, সংঘর্ষ, বোমবাজিরও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি বিরোধীরা শাসক তৃণমূলকেই দায়ী করছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবারের মনো শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও দেখেনি বাংলা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?