Home » ফাদার্স ডে উপলক্ষে বাবাকে দিন এইসব গ্যাজেট গুলি

ফাদার্স ডে উপলক্ষে বাবাকে দিন এইসব গ্যাজেট গুলি

সময় কলকাতা ডেস্ক, ১৮ জুন : ভালোবাসার আলাদা কোন দিন হয় না। বিশেষত বাবা-মাকে আলাদা আলাদা ভাবে ভালোবাসার নির্দিষ্ট কোন দিন হয়না। কিন্তু ২০২৩ এর ১৮ জুন অর্থাৎ আজ ফাদার্স ডে। যেই মানুষটা প্রতিদিন নিজের রক্ত ঘাম ঝরিয়ে নিজের পরিবারের হাল ধরে রেখেছে সেই একমাত্র মানুষটা হলো বাবা। আজ আপনার এই বিশেষ দিনে বাবা কে কিছু দিতে ইচ্ছা করতেই পারে। কিন্তু মানুষটাকে কি দেব সেটা নিয়ে অনেক চিন্তা তাঁর পছন্দসই জিনিস দেওয়াটা খুব চ্যালেঞ্জিং।কিন্তু, বর্তমান যুগের তাল মিলিয়ে আপনার বাবাকে শখের কোনও জিনিস গিফট করতেই পারেন।বাজারে অনেক ভাল এবং দরকারী গ্যাজেট পাওয়া যায়। তাই আজকের দিনে এই রকমই ৩ টি জিনিসের হদিশ রইল আপনারই জন্য।

আরও পড়ুন   ১২০০০ টাকারও কমে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি

নোকেয়া সি২২

এই ফোনটি বাজেটের মধ্যে খুবই ভালো একটি ফোন যার দাম শুরু ৯,৪৯৯৯ টাকা থেকে। বাবার সাধারণ ফোনটিকে আপগ্রেড করে গিফ্ট হিসাবে এই ফোনটি দিতেই পারেন। এতে একটি ৫০০০এম এ এইচ ব্যাটারি, বড় ৬.৫-ইঞ্চি এইচ ডি + ডিসপ্লে রয়েছে। তার সাথে আছে দুর্দান্ত ক্যামেরা ফিচারস।

টেকনো ক্যামন ২০ প্রো

বাজারে নতুন লঞ্চ করেছে এই ফোনটি, একটু বেশি বাজেট থাকলে নিশ্চয় দিতে পারেন এই ফোনটি,৮জিবি এবং ১২৮জিবি স্টোরেজ সহ এই ফোনে আছে ৬.৬৭″ এফএইচ ডি + ডিসপ্লে। ৬৪এমপি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। আর ৫০০০এম এ এইচ ব্যাটারি। এই ফোনটির সেটিংস খুব সহজ এবং যে কেও ব্যাবহার করতে পারে এই ফোনটি।

আরও পড়ুন    গ্রাহকদের জন্য দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল

স্মার্টওয়াচ

বর্তমানে স্মার্টওয়াচ এর গুরুত্ব অনেক তাই বাবা কেও স্মার্টওয়াচ এই দিতেই পারেন। এতে ব্লাড প্রেসার মাপা থেকে শুরু করে,  কতক্ষণ হাঁটছেন,  কতক্ষণ ঘুমোচ্ছেন,  সমস্ত কিছুই দেখা যায়। বাজারে অনেক কোম্পানি এর স্মার্ট ওয়াচ আছে আপনার বাজেট অনুযায়ী আপনি এই স্মার্ট ওয়াচ দিতেই পারেন।

About Post Author