সময় কলকাতা ডেস্ক,১৯ জুন : মুরগির মাংস কমবেশি সবারই ভীষণ প্রিয়। কিন্তু মুরগির ঝোল বা কষা রোজের পাতে মোটেই ভাল লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মেথি চিকেন মালাই। শাক আর মুরগির এই মেলবন্ধনে তৈরি মেথি চিকেন মালাই চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই।মেথি চিকেন মালাই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
আদা বাটা-১ টেবিল চামচ
রসুন বাটা-২ টেবিল চামচ
কাঁচা লঙ্কা-৩-৪টি
ধনে পাতা কুচি-আধ কাপ
পেঁয়াজ-৩টি
টক দই-১ কাপ

মেথি শাক- এক আঁটি
কসুরি মেথি-২ চামচ
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
হলুদ-আধ চা চামচ
লঙ্কা- ১ চা চামচ
নুন ও চিনি-স্বাদ মতো
তেজ পাতা-৩টি
শুকনো লঙ্কা-৩টি
গোটা জিরে-১ চা চামচ
তেল-১০০ গ্রাম
ফ্রেশ ক্রিম- আধ কাপ
আরও পড়ুন সপ্তাহান্তে নৈশভোজে বানিয়ে ফেলুন ডিমের কাশ্মীরি কোরমা

প্রণালী
মেথি চিকেন মালাই বানানোর জন্য প্রথমেই টক দই, রসুন বাটা, নুন ও অল্প তেল দিয়ে মুরগির মাংসের টুকরোগুলো আধ ঘণ্টা মাখিয়ে রেখে দিন। মেথি শাক নুন জলে মিনিট পাঁচেক ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। তাতে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর ভাপানো মেথি শাক দিয়ে ভাল করে নাড়াচড়া করুন। মিনিট পাঁচেক পরে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। এতে অর্ধেক পাতিলেবুর রস দিন। মাংস কিছুক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিন। কিছুক্ষণ পর মাংস থেকে তেল ছেড়ে এলে ফেটানো টক দই আর কসুরি মেথি দিয়ে আবার ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। রুটি, পরোটা বা নানের সঙ্গে একেবারে জমে যাবে চিকেনের এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি