সময় কলকাতা ডেস্ক,২৪ জুনঃ শুক্রবার থেকেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। কিন্তু,গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গোটা রাজ্যে মৌসুমি বায়ু প্রবেশ করলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সপ্তাহান্তে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আপাতত কিছুটা কমেছে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ আকাশ মেঘলা। যার জেরে সকাল থেকেই তাপমাত্রার পারদও নিম্নমুখী। যদিও দুপুর গড়াতেই কলকাতা ও আশপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন পাটনা বিরোধী বৈঠক কীসের ইঙ্গিত দিচ্ছে?

পূর্বাভাস বলছে,দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!