Home » পুরুষের প্রজনন ক্ষমতা বাড়িয়ে দিতে পারে এই খাবারগুলি

পুরুষের প্রজনন ক্ষমতা বাড়িয়ে দিতে পারে এই খাবারগুলি

সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ বন্ধ্যাত্ব এমনই একটি সমস্যা যা বহু বিবাহিত দম্পতির মন এবং জীবনকে জর্জরিত করে। প্রজনন সমস্যা পুরুষ বা মহিলা বা উভয়ের মধ্যেই বিদ্যমান থাকতে পারে এবং এর মোকাবিলার উপায় হল সঠিক ভাবে এর প্রতিকার করা। বিশেষজ্ঞদের দাবি, মহিলা বা পুরুষ, উভয়ের সন্তানহীনতার নেপথ্যেই রয়েছে বর্তমান জীবনযাত্রার ধরণ। একটা সময় পর্যন্ত নানা কুসংস্কারের বসে বন্ধ্যাত্বের জন্য নারীকেই দায়ভার বইতে হত বেশি। কিন্তু আধুনিক গবেষণায় উঠে এসেছে, নারী শুধু একাই নয়, এই সমস্যা পুরুষদেরও থাকে। এক্ষেত্রে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য কিছু খাবারের সঙ্গে সরাসরি যোগ আছে। এসব খাবার অতি সহজেই পুরুষের প্রজনন ক্ষমতা বাড়াতে পারে।

ডিম
প্রজনন ক্ষমতা বাড়াতে ডিমের ভূমিকা অনস্বীকার্য। কেননা এতে রয়েছে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও ডিম শুক্রাণুর উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ানোর জন্য ডিম অত্যন্ত ভাল।
তাজা ফল
তাজা ফল নানা ধরনের ভিটামিনে ভরপুর। এর পুষ্টিগুণও খুব বেশি। কেউ যদি বাবা হতে চান, তা হলে প্রচুর পরিমাণে ফল বা আনাজ খেতে পারেন। গাজর, অ্যাপ্রিকট, সবুজ শাকও প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও কমলালেবু, টমেটো, আঙুরের মতো উপাদানও দারুণ কাজ করে।


সামুদ্রিক মাছ
সালমন বা সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। এটি শুক্রাণুর আয়ু বাড়াতে এবং তার স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এ ছাড়া এই ধরনের মাছে থাকা ওমেগা-৩ পুরুষের প্রজনন ক্ষমতাও অনেকটা বাড়িয়ে দেয়।

আরও পড়ুন    সাবধান! ওজন বাড়িয়ে দিতে পারে এই ৫ টি ফল


রাঙাআলু
রাঙাআলু কমবেশি আমরা সবাই চিনি। এটি শুক্রাণুর আয়ু বাড়াতে সাহায্য করে। পুরুষের প্রজনন ক্ষমতা অনেক খানি বাড়িয়ে দেয় রাঙাআলু। তাই যাঁরা বাবা হতে চান, তাঁরা নিয়মিত খেতে পারেন রাঙাআলু খান।

About Post Author