Home » ময়দা দিয়ে পরোটা করলে শক্ত হয়ে যাচ্ছে! এই উপায়ে আজই বানিয়ে ফেলুন নরম তুলতুলে পরোটা

ময়দা দিয়ে পরোটা করলে শক্ত হয়ে যাচ্ছে! এই উপায়ে আজই বানিয়ে ফেলুন নরম তুলতুলে পরোটা

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুন : পরোটা কার না ভালো লাগে? তবে পরোটা যদি একটু নরম হয় তাহলে আরো জমে যায় খাবার পাতে। দৈনন্দিন কর্মব্যস্ততার ফলে মানুষ এখন রোজ রোজ তো আর লুচি-পরোটা করা হয় না। কিন্তু, সাধারণত নরম তুলতুলে পরোটা তৈরি করার কিছুক্ষণ পরই পরোটা শক্ত হতে থাকে। কিছু ঘরোয়া টোটকা মানলে আজই নরম তুলতুলে পরোটা হবে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় ফ্রিজে ময়দা মেখে রাখলে সেই ময়দা শক্ত হয়ে যায়। সেই ময়দা দিয়ে পরোটা করার পর সেই পরোটাও শক্ত হয়ে যায়। যা খেতে একদম ভালো লাগে না।


কী ভাবে পরোটা মাখলে তা দীর্ঘক্ষণ নরম থাকবে আপনার জন্য রইল সেই টিপস-
১) গরম জলে ময়দা মাখুন:
পরোটার ময়দা তৈরি করার সময় সব সময় মাথায় রাখতে হবে ময়দা মাখতে হবে গরম জলে, অল্প অল্প করে জল দিতে থাকতে হবে আর মাখতে হবে, কিন্তু নজর রাখতে হবে ময়দা যেনো খুব নরম বা ঘন না হয়, খুব ঘন বা পাতলা হলে এটি স্টাফিং করার সময় ফেটে যাওয়ার সম্ভবনা থাকে।
২) ঘি দিয়ে ময়দা মাখতে হবে:
ময়দা মাখার সময় তাতে যদি ঘি ব্যাবহার করা হয় তাহলে একটি খুব সুন্দর গন্ধ তাতে চলে আসে, আবার তার সাথে এই ময়দাতে পরোটাও হবে নরম তুলতুলে। ঘি দেওয়ার সময় ঘি যেনো গরম না থাকে এটি নজর রাখতে হবে, প্রথমে জল ছাড়া ঘি ও নুন দিয়ে মেখে নিতে হবে ময়দা তার পর আস্তে আস্তে জল দিয়ে বা দূধ দিয়ে মেখে নিতে হবে।

আরও পড়ুন    শেষবেলায় আমের স্বাদ পেতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো ফিরনি, রইল রেসিপি

৩) দই ব্যবহার করলেও পরোটা নরম হয়:
অনেকেই হয়তো জানেন না দই দিয়ে ময়দা মাখলে সেই ময়দার পরোটা হয় নরম। ময়দা মাখার সময় জলের পরিবর্তে প্রথমে নরম টক দই ব্যাবহার করতে হবে}। তবে খেয়াল রাখতে হবে দই যেন বাসি না হয়। তাজা দই দিলে ভালো হয়। দই দিয়ে ময়দা মাখলে পরোটা যেমন খেতেও হবে সুস্বাদু ঠিক তেমনই নরমও হবে।
৪) বেকিং সোডা দিতে পারেন:
বেকিং সোডা ব্যাবহার করে ময়দা মাখলে পরোটা নরম হয়। এক চিমটে বেকিং পাউডার দিয়ে ময়দা মেখে নিতে হবে। তাহলেই হবে নরম তুলতুলে পরোটা। কিন্তু, মনে রাখতে হবে বেশি বেকিং পাউডার যেনো ব্যাবহার না হয় তাতে স্বাদ নষ্ট হবে।

About Post Author