সময় কলকাতা ডেস্ক,২৮ জুনঃ মঙ্গলবার থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপ এর কারণে বুধবারও সারাদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলবে বলেই জানা গিয়েছে। কিন্তু,গুমোট আবহাওয়ার জেরে গত কয়েকদিন ধরেই বেড়েছে ভ্যাপসা গরমও। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে,কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আরও পড়ুন সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন লেমন পনির বাটার ফ্রাই

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এদিকে তাপমাত্রার পারদও নিম্নমুখী। সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮২ থেকে ৯৮ শতাংশ।

পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে। বুধবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে সারাদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। ২৮ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি