সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬১৩-আজকের দিনে শেক্সপিয়ারের গ্লোব থিয়েটার ভস্মীভূত হয়।
১৭৫৭-লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন এদিন।
১৮৬৮-প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি আজকের দিনে প্রতিষ্ঠিত হয়।
১৯৭৬ -ব্রিটেনের কাছ থেকে সেইশেলস নামক দীপপুঞ্জটি স্বাধীনতা লাভ করে এদিন।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া মোড়, তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে ইডির তলব
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৪ – আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৩ – প্রখ্যাত অধ্যাপক ও লেখক চারুচন্দ্র ভট্টাচার্য –র জন্মদিন আজ।
১৮৯৩ – ভারতীয় বিজ্ঞানী, পরিসংখ্যানবিদ এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা প্রশান্ত চন্দ্র মহলানবীশ এদিন জন্মান।
১৯০৯ – আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী শ্যামাদাস চট্টোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯৩৬ – বুদ্ধদেব গুহ, ভারতীয় বাঙালি লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ – পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব,ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এদিন জন্মান।
১৯৩৮ – বাংলাদেশী সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৩ – মাইকেল মধুসূদন দত্ত, উনিশ শতকের বাঙালি কবি আজকের দিনে প্রয়াত হন।
১৮৮৬ – এডলফ মন্টিসেলি, ফরাসি চিত্রশিল্পী-র প্রয়াণ দিবস আজ।
১৯৬৬ – বৌদ্ধ ধর্ম বিশারদ দামেদার কোশাম্বী এদিন প্রয়াত হন।
২০১৪ – আবুল হোসেন, বাংলাদেশী বাঙালি কবি-র প্রয়াণ দিবস আজ।
২০১৫ – বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী মুজিবুর রহমান আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি