সময় কলকাতা ডেস্ক,২ জুলাই ঃ তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। গত কয়েকদিন ধরেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। শনিবার বিকেল হতেই ঝেঁপে বৃষ্টি হয়েছে কলকাতা ও তার আশপাশের অঞ্চলে। আগামী ২৪ ঘণ্টা গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। যদিও রাজ্যের তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৪ শতাংশ।
আরও পড়ুন মণিপুরে মুখ্যমন্ত্রী পদে থাকছেন এন বীরেন সিং’ই, মুখ্যমন্ত্রীর পদত্যাগপত্র ছিঁড়ে ফেললেন স্থানীয়রা

পূর্বাভাস বলছে, রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে সারাদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। যার জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে, হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ৪ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে,মহারাষ্ট্রের ছয় জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পশ্চিম, মধ্য এবং পশ্চিম ভারতেও আগামী দুই দিনে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়