Home » বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের মটন ঘি রোস্ট

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলের মটন ঘি রোস্ট

সময় কলকাতা ডেস্ক,৩ জুলাইঃ একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন ঘি রোস্ট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন ঘি রোস্ট। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই মটন ঘি রোস্ট খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মটন ঘি রোস্ট খুব সহজ একটি রান্না, যা বাঙালির হেঁসেলে অনায়াসে বানানো যায়। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মটন- ১কেজি
লেবুর রস- ১ টেবিল চামচ
নুন-স্বাদ মতো
গোটা ধনে- দেড় টেবিল চামচ
গোটা জিরে-আধ চা চামচ
গুড়-২ টেবল চামচ
কারি পাতা-১ আঁটি
ঘি-৬ টেবল চামচ
শুকনো লঙ্কা-৩ টে


গোটা গোলমরিচ-৭-৮টি
টক দই-আধ কাপ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লবঙ্গ-৩টি
মৌরি-১ চা চামচ
রসুন-৭ থেকে ৮ কোয়া
তেঁতুল বাটা-দেড় টেবিল চামচ
রন্ধন প্রণালী

আরও পড়ুন    বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে ভেটকি মাছের ধোকা

প্রথমেই একটি পাত্রে মাংস নিয়ে একে একে জল ঝরানো দই, হলুদ গুঁড়ো, লেবুর রস ও আধ চা চামচ নুন দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন। এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, লবঙ্গ ও গোটা গোলমরিচ একদম কম আঁচে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিন। সব ভাজা মশলা মিক্সিতে গুঁড়ো করে নিন। একটি প্যানে আড়াই টেবিল চামচ ঘি গরম করে ম্যারিনেট করা মাংস দিয়ে ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোড়ন দিন। এবার তেঁতুলের বাটার মধ্যে ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাংস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। নুন আর গুড় মিশিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে,ততক্ষণ ঢেকে রান্না করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের উপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে মটন ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে জমিয়ে খান মটন ঘি রোস্ট।

About Post Author