Home » কিবু জ্বরে কাবু মহানগরী! সোমবার রাতেই শহরে আর্জেন্টিনার বিশ্বকাপার

কিবু জ্বরে কাবু মহানগরী! সোমবার রাতেই শহরে আর্জেন্টিনার বিশ্বকাপার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুলাই: প্রতীক্ষার অবসান। সোমবার রাতেই শহরে পা রাখছেন আর্জেন্টিনার বিশ্বকাপার এমিলিয়ানো মার্টিনেজ। কাতারে মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ককে চাক্ষুষ করতে উন্মাদনা তুঙ্গে কলকাতার ফুটবলপ্রেমী জনতার। গত বিশ্বকাপে যিনি নীল সাদা জার্সিধারীদের হয়ে তিন কাঠির নিচে হয়ে উঠেছিলেন অভেদ্য। এবার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে শহরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোল রক্ষক। শহরে একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মেসিদের হ্যান্ড অফ গড।

আরও পড়ুন    ডাহা ফেল আইপিএলের কোটিপতি তারকারা! বিশ্বকাপের ইতিহাসে লজ্জার সাক্ষী ওয়েস্ট ইন্ডিজ

জানা গিয়েছে, মঙ্গলবার সাড়ে ১২ টায় মিলন মেলায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে জীবনের নানা কাহিনী নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, ওখানে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিয়ার তারকাকে সম্বর্ধনা দেবেন ইস্টবেঙ্গল কর্তারা। সেখানে মার্টিনেজকে দেখতে ভিড় জমাবেন ফুটবল পাগল জনতা। ওই অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিকের মূল্য ধার্য করা হয়েছে ৪৯৯ টাকা। উদ্যোক্তাদের দাবি প্রায় সমস্ত টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়ে গিয়েছে। মিলন মেলা থেকে সরাসরি শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাব তাঁবুতে পৌঁছবেন মার্টিনেজ। ক্লাবে একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। বিকেল ৪.৩০ মিনিটে শুরু হয়ে সেই ম্যাচ। পুলিশ কমিশনার একাদশের মুখোমুখি হবে মোহনবাগান একাদশ। একাধিক প্রাক্তন ফুটবলার সেই ম্যাচে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন    একা কুম্ভ হয়েও হল না দুর্গরক্ষা, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

কিবু মার্টিনেজকে দেখার জন্য সমর্থকদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। শনিবার ও রবিবার দুটি ছুটির দিনে ক্লাব তাঁবু থেকে টিকিট দেওয়া হয় সদস্যদের। শুধু তাই নয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে চাক্ষুষ করতে বিনামূল্যের টিকিটেরও বন্দোবস্ত করা হয় ক্লাবের পক্ষ থেকে। সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয় ক্লাব অফিস থেকে। বাকিদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয় পিডব্লিউডি কাউন্টারে। যদিও সব টিকিট শেষ হতে সময় লাগল মাত্র ২ ঘন্টা।

About Post Author