Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ  আজ  ৪ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৫ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৮১৭ – স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়।

১৮২৭ – নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি হয়।

১৮২৮ – উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।

১৮২৯ – লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয়।

১৮৮১ – ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।

১৯৪৩ -সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।

২০০১ – মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন   বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দিন ঘোষণা করল কংগ্রেস, আমন্ত্রণ সব বিরোধী দলকে

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৩১- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্যের প্রথম ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৪ – নোবেলজয়ী পোলিশ-আমেরিকান সাহিত্যিক আইজাক সিঙ্গার-এর জন্মদিন আজ।

১৯১০ – অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯০২ – স্বামী বিবেকানন্দ, “আধুনিক ভারতের স্রষ্টা”, লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক  আজকের দিনে প্রয়াত হন।

১৯০৭ – ‘হিতবাদী’ সম্পাদক কালীপ্রসন্ন কাব্যবিশারদ-এর প্রয়াণ দিবস আজ।

১৯২৭ – ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, বাংলার নবজাগরণের সময়কালে প্রখ্যাত নাট্যকার এদিন প্রয়াত হন।

১৯৩৪ –  নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ  মারি ক্যুরি আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৩ – স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার  পিঙ্গালি ভেঙ্কাইয়া-র প্রয়াণ দিবস আজ।

About Post Author