Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ৮ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৯ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৪৯৭ – ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।

১৭৬০ – ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।

১৮৫৮ – সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।

১৯১৮ – ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।

১৯৭২ – প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।

২০০৬ – দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯১৪ – জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ।

১৯৬৬ – রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক এদিন জন্মান।

১৯৭২ – সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন   বনগাঁর এড়োপোতার ভোটের আগে ভোটকর্মীদের ওপরে চড়াও জনতা,জলে ফেলে দেওয়া হল ব্যালট বাক্স

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৭৭ – বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা জন ক্লার্ক মার্শম্যান আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৭ – ভিভিয়েন লেই,অস্কার বিজয়ী বৃটিশ অভিনেত্রীর প্রয়াণ দিবস আজ।

২০০১ – অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক এদিন প্রয়াত হন।

২০০৩ – সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার আজকের দিনে প্রয়াত হন।

২০১৫ – আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা এদিন প্রয়াত হন।

২০২২ – শর্মিলী আহমেদ বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রীর প্রয়াণ দিবস আজ।

About Post Author