সময় কলকাতা ডেস্ক,৭ জুলাইঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন ‘গন্ধরাজ মুরগি’। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন ‘গন্ধরাজ মুরগি’। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই ‘গন্ধরাজ মুরগি’ খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। ‘গন্ধরাজ মুরগি’ বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। ‘গন্ধরাজ মুরগি’ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস- ৫০০গ্রাম
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৫টি
তেল-আধ কাপ,
হলুদ গুঁড়ো-১ চা চামচ
পেঁয়াজ কুচি-আধ কাপ

রসুনবাটা- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চামচ
চেরা কাঁচালঙ্কা-৪-৫ টি
লঙ্কা গুড়ো-১ চা চামচ
লেবু গোল করে কাটা- ৪ টুকরো
নুন-স্বাদমতো
আরও পড়ুন ‘আমিই দলের প্রধান,’আমাকে কেউ হটাতে পারবে না’! ঘোষণা শরদ পওয়ারের

প্রণালী
প্রথমেই মাংসের মধ্যে রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। এবার কড়াইতে প্রথমে তেল গরম করে মাংস গুলো হালকা ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে মাংসগুলো দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে অপ্র থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ চিকেন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি