Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ৯ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯০ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৮১৬ – আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯১৯ – জার্মানির ভার্সাই চুক্তি অনুমোদন হয়।

১৯৬৯ – বাঘকে ভারতের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

১৯৯১ – মেক্সিকোতে দীর্ঘস্থায়ী (৫৮ সেকেন্ড) সূর্যগ্রহণ। ২০৩২ সালের আগে এতো দীর্ঘ সূর্যগ্রহণ হবে না বলে ধারণা।

২০০২ – আফ্রিকার দেশগুলোর নেতৃবৃন্দ অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটির স্থলে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮১৯ – সেলাই মেশিনের মার্কিন উদ্ভাবক এলিয়াস হাউ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৫ – গুরু দত্ত নামে পরিচিত বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা এদিন জন্মান।

১৯৩৮ – ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন,সঞ্জীব কুমার-এর জন্মদিন আজ।

১৯৫৬ – টম হ্যাংক্‌স্, মার্কিন চলচ্চিত্র অভিনেতা এদিন জন্মান।

আরও পড়ুন   দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের পঞ্চগ্রামে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৭৯৭ – এডমান্ড বার্ক, অ্যাংলো-আয়ারল্যান্ডীয় লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ ও দার্শনিক আজকের দিনে প্রয়াত হন।

১৯১১ – রাজকুমার সর্বাধিকারী, বাঙালি সাংবাদিক, লেখক ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদকের প্রয়াণ দিবস আজ।

১৯৩৪ –  ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার এদিন শহীদ হন।

১৯৬৯ – সুখলতা রাও, শিশু সাহিত্যিক আজকের দিনে প্রয়াত হন।

১৯৯৯ – অশোক মিত্র, ভারতীয় দক্ষ প্রশাসক, সমাজ বিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক, বিশিষ্ট শিল্প ঐতিহাসিক ও শিল্প সমালোচক আজকের দিনে প্রয়াত হন।

২০১৭ – সুমিতা সান্যাল, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী এদিন প্রয়াত হন।

২০২০- ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, গায়ক, গীতিকার, লেখক ও নাট্যব্যক্তিত্ব রঞ্জন ঘোষাল-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author