Home » রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে দারুণ কাজ করবে মেথির জল

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে দারুণ কাজ করবে মেথির জল

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই:  মেথির জলে রয়েছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি ৬। এই মেথির জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ম্যাজিকের মত কাজ করে। এছাড়াও মেথির মধ্যে রয়েছে কপার,  পটাশিয়াম,  ক্যালশিয়াম,  আয়রন,  সেলেনিয়াম,  জিঙ্ক,  ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম। তাই এই মেথির জল যদি রোজ সকালে পান করা যায় তাহলে কোন রোগ আপনার ধারে কাছে আসবে না।  যাঁদের হজম সমস্যা আছে, তাদের রোজ সকালে উঠে খালি পেটে মেথির জল খাওয়া উচিত। শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে, ত্বকের জেল্লায়, হার্ট সুস্থ রাখতে মেথির জল খুবই উপকারী।  স্বাদে একটু তেতো হলে গুনে একাই একশো এই মেথি। চলুন জেনে নেওয়া যাক এর উপকারিতা-

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

মেথি ভেজানো জল ইনসুলিন হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও এই ইনসুলিন হরমোন রক্তে শর্করার মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ডায়াবেটিসের রোগীদের জন্য মহৌষধি এই মেথি ভেজানো জল।

মহিলাদের জন্য দারুন কার্যকরী

আজকাল অধিকাংশ মহিলাই পিসিওএস, পিসিওডি-এর সমস্যায় ভোগেন। এই সমস্যায় ভুক্তভোগী মহিলাদের সাধারণত তলপেটে তীব্র ব্যথা,  অনিয়মিত ঋতুস্রাব,  পেশিতে খিঁচুনির মতো নানান সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলিকে চিরতরে দূর করতে সাহায্য করবে মেথি ভেজানো জল। এছাড়াও  ঋতুস্রাবের সময় মহিলাদের দেহে হরমোনের ভারসাম্য বজায় দারুন সহায়তা করে এই মেথির জল।

ওজন কমাতে সহায়তা করে 

মেথি ভেজানো জলের মধ্যে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই রোজ সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে শরীরে ফাইবারের মাত্রা বৃদ্ধি পায়। এতে ক্ষিদে কমে যায়। ওজন কমতে শুরু করে। পাশাপাশি মেটাবলিজম হার বাড়ে।

আরও পড়ুন    বার্সেলোনার প্রাক্তন ফুটবলার,বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লুইজ সুয়ারেজ প্রয়াত

 

চুলের সমস্যা দূর করে

মেথি বেঁটে চুলে লাগালে চুল পড়া কমে যায়। খুশকি দূর হয়ে যায়। চুল হয় অনেক ঘন আর উজ্জ্বল। কিন্তু,  মেথি ভিজিয়ে বাটলে তার গুন নষ্ট হয়ে যায়। রোদে শুকিয়ে নিয়ে খেলে মচমচে লাগবে এবং উপকার পাবেন হাতেনাতে।

কোলেস্টেরলের মাত্রা বজায় রাখে 

মেথির মধ্যে স্যাপোনিন নামের যৌগ উপস্থিত থাকে। যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। গবেষণায় প্রমাণিত,  মেথি ভেজানো জল পান করে আপনি এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারবেন।

About Post Author