সময় কলকাতা ডেস্ক,১৬ জুলাই : বীর হনুমান সর্বকালের সেরা কূটনীতিবিদ, থাইল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । থাইল্যান্ড সফরে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপচারিতায় ভারতের বিদেশমন্ত্রীর দাবি, বীর হনুমান সর্বকালের সেরা “ডিপ্লোম্যাট”।

কেন তাঁর চোখে ভগবান হনুমান সর্বকালের শ্রেষ্ঠ কূটনীতিবিদ- তাঁর ব্যাখ্যাও তিনি দিয়েছেন।জয়শঙ্কর বলেন, রামের হয়ে বীর হনুমান (লর্ড হনুমান )এমন জায়গায় গিয়েছিলেন, যার সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল না।তিনি সেখানে গিয়ে সীতাকে খুঁজে বার করেন। এভাবেই হনুমানের কূটনীতিক হিসেবে শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করেন।
আরও পড়ুন :বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
এস জয়শঙ্কর গত বছর এপ্রিলে আমেরিকান পড়ুয়াদের জানিয়েছিলেন তাঁর সঙ্গীতপ্ৰিয়তা তাঁর কূটনীতির প্রতি আকৃষ্ট হওয়ার কারণ।উল্লেখ্য,৬৭ বছর বয়সী জয়শঙ্কর ২২ বছর বয়সে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে (IFS) যোগ দেন ও ৩৮ বছর ধরে বিভিন্ন চেক প্রজাতন্ত্র, চিন ও আমেরিকা সহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে এসেছেন।
আরও পড়ুন :মোদি পদবী মামলায় ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধি
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, থাইল্যান্ডে ভারতীয় সম্প্রদায়ের সাথে একটি আলাপচারিতার সময় ভগবান হনুমানকে, কূটনৈতিক কারণে শ্রেষ্ঠত্বের শিরোপা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন।দেশে অতিমারীকালীন সময় কোভিড -১৯ মহামারী পরিচালনা করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপের উল্লেখ করতে ভোলেন নি।“আমি মনে করি যে এই সময়ে প্রধানমন্ত্রী মোদীর মতো একজনকে পাওয়া দেশের জন্য একটি বিশাল সৌভাগ্যের বিষয়।এবং আমি এটা বলছি না কারণ তিনি আজকের প্রধানমন্ত্রী এবং আমি তার মন্ত্রিসভার সদস্য,” জানান জয়শঙ্কর। জয়শঙ্কর বিদেশে মোদীর সম্পর্কে যেকথা বলেছেন তা নিয়ে চমকে ওঠার কোনও কারণ না থাকলেও রামায়ণের কাহিনী চর্চায় তুলে হনুমানকে যেভাবে সেরা কূটনৈতিক ব্যক্তিত্ব বলেছেন তা নিয়ে চৰ্চা হওয়ার অবকাশ রয়েই যাচ্ছে।
আরও পড়ুন :ছাগলের ওপরে বিকৃতকাম যুবকের যৌন অত্যাচার গুজরাটে , অভিযোগ দায়ের


More Stories
পাক অধিকৃত কাশ্মীরে গুলি, নিহত ৩০
গ্রেফতার স্বরূপ বিশ্বাস
দিল্লির রাজস্থান বধ