Home » ছাগলের ওপরে বিকৃতকাম যুবকের যৌন অত্যাচার গুজরাটে , অভিযোগ দায়ের

ছাগলের ওপরে বিকৃতকাম যুবকের যৌন অত্যাচার গুজরাটে , অভিযোগ দায়ের

সময় কলকাতা ডেস্ক,  ১৬ জুলাই : ২০১৮ সালের হরিয়ানার ঘটনা। অভিযোগ ওঠে ৮ জন বিকৃতকাম বা বিকৃত যৌনকামনা-সম্পন্ন লোক মিলে এক গর্ভবতী ছাগলকে ধর্ষণ করায় পশুটির মৃত্যু হয়।পশুর ওপরে মানুষের যৌন অত্যাচার ঘটনা বিক্ষিপ্ত  হলেও নতুন নয়।মানুষের এহেন বিকৃত যৌন কামনার প্রমাণ মেলেও। এবার আবার এরকম একটি বিকৃত যৌনতার অভিযোগ উঠেছে গুজরাটে যেখানে এক বিকৃত কাম গুজরাটি যুবকের ছাগলের ওপরে যৌন অত্যাচারের একটি  ভিডিও ফুটেজ তার বিকৃত কামনার ছবি তুলে ধরেছে ।বিকৃত যৌন বাসনার ও পশুর ওপরে অত্যাচারের  অভিযোগ দায়ের হয়েছে মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য গুজরাটের সবরমতীতে। অবলা পশুর ওপরে বিকৃত যৌন অত্যাচারের অভিযোগ দায়ের হয়েছে ২৩ বছর বয়সী এক বিক্রমকাম যুবকের বিরুদ্ধে।২৩ বছর বয়সী গুজরাটি তরুণ তার কাকার খামারে এই কুকীর্তি চালায় বলে অভিযোগ।অভিযুক্ত চিহ্নিত, নাম বিশাল বাঘেলা।পুলিশ ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন :কোভালামে ঋণের দায়ে জর্জরিত পরিবারে সায়নাইড বিষক্রিয়ায় কন্যা সহ আত্মঘাতী পিতা

ঘটনাটি শনিবার সামনে এলেও পশুর ওপরে বিকৃত কামনাবাহী পাশবিক অত্যাচার ঘটে বুধবার। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যখন নরোদার একটি স্বেচ্ছাসেবী সংস্থা
যারা পশুকল্যাণ নিয়ে কাজ করে তাঁদের সদস্য বিজল প্যাটেলের কাছে অভিযোগ জানিয়ে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় তিনি এক মানুষের পশুর ওপরে যৌন অত্যাচারের সাক্ষী। অস্বাভাবিক  ও বিকৃত যৌনতা চোখে পড়ায় তিনি তা লেন্সবন্দীও করেছেন। এরপরে তথ্যদাতা একটি ৪ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও প্যাটেলের কাছে পাঠায় । তিনি আরও সদস্য দের সোজা নরোদা থেকে ঘটনা স্কুলে যান। অভিযুক্ত প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে ভিডিও ফুটেজ দেখে বিষয়টি মেনে নেয়। ছাগলটির মালিকের খোঁজ মেলে। ছাগল সহ পশু প্রেমীরা থানায় যান ও অভিযোগ দায়ের করেন।।

আরও পড়ুন :ভারতে আরও এক টিভি চ্যানেলে রোবোটিক অ্যাঙ্কর বা এআই অ্যাঙ্করের আত্মপ্রকাশ, জেনে নিন রোবট সংবাদ সঞ্চালকদের ইতিহাস

About Post Author