সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই : পথের কাঁটা হয়ে উঠেছিল প্রেমিকার স্বামী যার ফলে মর্মান্তিক ও ভয়াবহ পরিণতি নেমে এল যোগেন্দ্রর কপালে ! রাজস্থানে পথের কাঁটা সরানোর এক হাড়হিম করা ঘটনায় অভিযোগ স্ত্রীর প্রেমিকের দিকে ।ছয় টুকরো করে প্রেমিকার স্বামীকে কুপিয়ে দেহখন্ড মাটিতে পুঁতে, তার ওপরে আমগাছের চারা লাগিয়ে দিল খুনী প্রেমিক ।
অভিযোগ,বউ-এর প্রেমিক তার পথের কাঁটা অর্থাৎ প্রেমিকার স্বামীকে প্রথমে হত্যা করে , অতঃপর ছয় টুকরো করে । বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ পুঁতে দেয় ।শুধু তাই নয়, সবচেয়ে বড় করে কাটা টুকরোকে খুব বড় গর্ত করে পুঁতে তার ওপরে আমগাছের চারা লাগিয়ে দিল স্ত্রীর ঘাতক প্রেমিক।রাজস্থানের পালির ঘটনা। মৃতের সব দেহখন্ড বাগান ও মাটির তলা থেকে উদ্ধার করেছে পুলিশ।রাজস্থানের পালির ঘটনা। পালি- পুলিশ সুপার এস পি গগনদীপ সিংলা জানিয়েছেন, অভিযুক্ত ধৃত এবং বিভিন্ন দেহখন্ড উদ্ধার হয়েছে।আর কেউ যুক্ত কিনা জানতে তদন্ত জারি আছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির যোগেন্দ্র মেঘওয়ালের বয়স ৩৩। পালির ঠাকুরদাস গ্রামের বাসিন্দা যোগেন্দ্র বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে ,তাকে স্ত্রীর প্রেমিক বছর ৩৫-এর মদনলাল কুড়ুল জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় বাড়ি মারার পরে যোগেন্দ্রকে কোপায়।এরপরে নৃশংস যোগেন্দ্র কে ছয় টুকরো করে । হাত, পা, মাথা ধড় আলাদা করে। হাত,পা মাথা ও শরীরের অন্য অংশ বাগানের বিভিন্ন জায়গায় কবর দেয়। তারপরে সবচেয়ে বড় অংশটিকে গর্তের মধ্যে পুঁতে সেখানে আমগাছের চারা লাগিয়ে দেয়।
অভিযোগে বলা হয়েছে, যোগেন্দ্র ১১ জুলাই বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি।সন্দেহ হলে,১৩ তারিখ মদনলালের জড়িত থাকার সন্দেহে তার বাবা পুলিশের কাছে যান।নিহতের বাবা মিশ্রিমল মেঘওয়াল বলেন, “আমি বিশ্বাস করি আমার ছেলেকে হত্যার সঙ্গে আরও লোক জড়িত ছিল।”অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। ১৭ তারিখ যোগেন্দ্রর বাবা আবার পুলিশে যায়। পুলিশ তদন্তের জাল গুটিয়ে এনে মদনলালকে গ্রেফতার করে।জিজ্ঞাসাবাদে মদনলাল স্বীকার করে যে,সে যোগেন্দ্রর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল এবং বাধা পাওয়ায় পথের কাঁটা সরাতে সে তাকে খুন করে।প্রথমে মুখ না খুললেও পুলিশের একটানা জেরায় একসময় ভেঙে পড়ে অভিযুক্ত।কীভাবে অপরাধ করেছে তাও সে সবিস্তারে জানায়।যোগেন্দ্রর স্ত্রী এবিষয়ে কতটা যুক্ত ছিল পুলিশ জানায় নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।


More Stories
গাড়ি রহস্য, যত কাণ্ড দত্তপুকুরে
বিজেপি নেত্রীকে পদাঘাত বা সাংবাদিককে জেলে পাঠানো আরশাদ উজ জামানকে তোলা হল আদালতে, কে এই আরশাদ?
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?