Home » বিধ্বংসী মার্ক উড, ইনিংসে হার বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

বিধ্বংসী মার্ক উড, ইনিংসে হার বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

সময় কলকাতা  স্পোর্টস ডেস্ক, ২১ জুলাই :  প্রথম দুটি টেস্টে তিনি ছিলেন না ইংল্যান্ড দলে। ফিরে এসেই বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন মার্ক উড। অনেকটা তাঁর দাপটে তৃতীয় টেস্টে জয় পায় ইংল্যান্ড। চতুর্থ টেস্টে দাপট অব্যাহত রেখেছেন মার্ক উড ।ওল্ড ট্রাফোর্ড টেস্টে তৃতীয় দিনে মার্ক উডের বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। অবস্থা এমনটাই দাঁড়িয়েছে যে, আশ্চর্য কিছু না ঘটলে অ্যসেজে ইংল্যান্ডের সমতায় ফেরায় কার্যত সময়ের অপেক্ষা। চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১১৩। প্রথম ইংলিশে ২৭৫ রানে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়ার প্রাথমিক লক্ষ্য এখন ইনিংস পরাজয়ে কাটানো, কারণ অস্ট্রেলিয়ার ইনিংস পরাজয়ের আশঙ্কা সময়ের সঙ্গে  সঙ্গে তীব্র থেকে তীব্রতর হয়ে চলেছে।

তৃতীয় দিনের শুরুর থেকেই ব্রুকস এবং স্টোকস পরিষ্কার করে দেন যে, ধীরে সুস্থে নয় বরং খুব দ্রুত ম্যাচের কর্তৃত্ব তাঁরা নিতে চান। ব্রুকস করেন ৬১ রান।এই বিষয়ে তাঁদের পথেই এগোতে থাকেন বেয়ারস্টো। কিন্তু এদিন তিনি দুর্ভাগ্যবশত সেঞ্চুরি পাননি। অ্যান্ডার্সন আউট হয়ে যাওয়ায়  তিনি ৯৯ রানে  অপরাজিত থেকে যান বেয়ারস্টো।৫৯২ রানে শেষ হয় ইংল্যান্ড ইনিংস।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে  সজাগ হয়ে শুরু করেন ওসমান খোয়াজা এবং ওয়ার্নার। কিন্তু এদিন মার্ক উড বোলিং করতে আসার পরে অজিদের প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যায়।উডের ও ওকসের সামনে এলোমেলো হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রতিরোধ পরিকল্পনা। অস্ট্রেলিয়া দলের  অন্যতম প্রধান চার  ব্যাটসম্যান  ওসমান খোয়াজা, ওয়ার্নার, স্মিথ ও ট্রাভিস হেড ফিরে গিয়েছেন সাজঘরে। একা লড়ছেন লাবুশানে। বিধ্বংসী  মার্ক উড ৩ উইকেট পেয়েছেন ১৭ রানে। অন্য উইকেটটি  ওকসের।

ওল্ড ট্র্যাফোর্ড ইংল্যান্ড দলের কাছে বরাবরই পয়া ও সৌভাগ্য বয়ে নিয়ে আসে। গত ১৯ টি টেস্টেও তাই হয়েছে। ১৬টি টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। একটি মাত্র পরাজয়।এবারও ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তিনদিন যেভাবে শাসন করল ইংল্যান্ড, তা থেকে বলা যেতেই পারে অ্যাসেজ সিরিজ নিয়ে ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের হুঙ্কার এবার বাস্তব রূপ নিতে চলেছে। সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক সিরিজের নজির দেখিয়ে ইংল্যান্ড অধিনায়ক বলেছিলেন,  টানা তিনটি টেস্টে জয় তুলে আদার ক্ষমতা ইংল্যান্ড রাখে। ক্রলি, ওকস, মার্ক উড চতুর্থ টেস্টের প্রতিটি দিন অধিনায়কের আস্থার মর্যাদা দিচ্ছেন।।

About Post Author