Home » প্রয়াত কিংবদন্তি কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন

প্রয়াত কিংবদন্তি কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন

সময় কলকাতা ডেস্ক,২২ জুলাই: প্রয়াত হলেন কিংবদন্তি কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। অভিনেত্রী জোসেফিনের আকস্মিক প্রয়াণে শিল্পী মহলে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। জানা গিয়েছে, গত ১৩ জুলাই প্যারিসে মারা গিয়েছেন তিনি। শুক্রবার অভিনেত্রীর পরিবারের তরফে অভিনেত্রীর প্রয়াণের খবর প্রকাশ করা হয়েছে।তবে কী কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো পর্যন্ত পরিবারের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


১৯৪৯ সালের ৩১ মার্চ ক্যালিফোর্নিয়ার সান্তা মণিকাতে জন্মগ্রহণ করেছিলেন জোসেফিন। চার্লি চ্যাপলিন এবং তাঁর স্ত্রী ওনা ওনিলের তৃতীয় সন্তান ছিলেন জোসেফিন। খুব অল্প বয়সে বাবার ছবি ‘এ কাউন্টিজ ফ্রম হংকং’-এ অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। এমনকী একাধিক ফরাসি ফিচারেও কাজ করেছিল জোসেফিন। ১৯৫২ সালে চ্যাপলিনের ‘লাইমলাইট’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় করে তুমুল জনপ্রিয় এবং সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। এরপর ১৯৭২ সালে প্রখ্যাত পরিচালক পিয়ার পাওলো পাসোলিনির বিখ্যাত সিনেমা ‘দ্য ক্যান্টারবেরি টেলস’ এবং রিচার্ড বালডুচির ‘ল’অডিওর দেস ফাউভেস’-এ অভিনয় করে দারুণ খ্যাতি অর্জন করেছিল।

আরও পড়ুন     বলিউডের মা সুলোচনা লাটকর প্রয়াত

১৯৮৪ সালে, তিনি কানাডিয়ান নাটক দ্য বে বয়-এ অভিনয় করেন। এমন একটি চলচ্চিত্র যেখান থেকে তাঁর সহ-অভিনেতা কিফার সাদারল্যান্ডের অভিনয় জীবনের সূচনা হয়েছিল। ১৯৮৮ সালে, তিনি হ্যাডলি রিচার্ডসনের চরিত্রে অভিনয় করেন। স্টেসি কিচের বিপরীতে আর্নেস্ট হেমিংওয়ের চরিত্রে, টেলিভিশন মিনি-সিরিজ হেমিংওয়েতে মনজয় করেছিলেন অভিনেত্রী। ১৯৯৪ সালে ‘সিউল্ডা বাজা’ ছবিতেও অভিনয় করে। ওটিই ছিল জোসেফিনের শেষ ছবি। যদিও পরিণত বয়সেও অভিনয় জীবনে তুমুল সাফল্য পেয়েছেন জোসেফিন।

প্রসঙ্গত,১৯৭৮ সালে জোসেফিন ও তার পরিবার নোংরা চক্রান্তের শিকার হয়েছিলেন। অভিযোগ উঠেছিল তারাই চার্লি চ্যাপলিনের মৃতদেহ এবং কফিন চুরি করেছিল। এই ঘটনার অনেক পরে জোসেফিন প্যারিসে চার্লি চ্যাপলিনের নামে থাকা অফিসটি দীর্ঘদিন পরিচালনা করেছেন এবং আয়ারল্যান্ডের ওয়াটারভিলে বাবার একটি মূর্তিও তৈরি করেছিলেন।যেখানে তাঁর পরিবার প্রায়ই ছুটি কাটাতে যেতেন।

About Post Author