Home » বলিউডের মা সুলোচনা লাটকর প্রয়াত

বলিউডের মা সুলোচনা লাটকর প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ৪ জুন : মারাঠি ও হিন্দি সিনেমার সুপরিচিত প্রবীণ অভিনেত্রী সুলোচনা লাটকার দীর্ঘ অসুস্থতা এবং বয়সজনিত জটিলতার কারণে রবিবার (৪ জুন) প্রয়াত হয়েছেন ।খ্যাতনামা সুলোচনা অসুস্থ ছিলেন,মুম্বাইয়ের শুশ্রুষা হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন।সুলোচনা লাটকার বলিউড সিনেমার মায়ের অভিনয়ে অভিনয় সোমবার বিকেল সাড়ে ৫টায় দাদর শ্মশানে সুলোচনার শেষকৃত্য হবে।

আরও পড়ুন : বিদায় আমা আতা আইদু,আফ্রিকার নতুন যুগের দিশারী ঘানার লেখিকার প্রয়াণ

সুলোচনা লাটকরের মৃত্যুর কথা জানিয়েছেন তাঁর কন্যা কাঞ্চন ঘানেকর।দীর্ঘ ৪০ বছর সময়কাল ধরে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। মারাঠি ও হিন্দি মিলিয়ে অর্ধ শতাব্দীকালের ক্যারিয়ারে অন্তত তিনশো চলচ্চিত্রে  অভিনয় করেছেন তিনি। দীর্ঘ সময় মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে  মায়ের অভিনয়ে রাজত্ব করেছেন তিনি। কার্যত স্বাধীনতার পরবর্তী সময়কাল মূলত পঞ্চাশের দশক থেকে নব্বই দশকের আগে পর্যন্ত নিরূপা রায় ও তিনি মায়ের অভিনয়ের মৌরসি পাট্টা নিয়েছিলেন। যে সময় তিনি পর্দায় তাঁর অভিনয় দক্ষতা দেখিয়েছেন সেসময় এহেন সুপারস্টার নেই যার  মায়ের অভিনয়ে তাঁকে দেখা যায় নি।

আরও পড়ুন :না ফেরার না ফেরার দেশে চিত্র তারকা সার্জিও ক্যালডেরণ

ইয়ারানা, মজবুর, সুজাতা, পিয়া কা ঘর প্রভৃতি ছবিতে সুলোচনা লাটকরের অভিনয় ছিল চোখে পড়ার মত। এছাড়াও বন্দিনী, কাটি পতঙ্গ প্রভৃতি নজর কাড়া ছবিতে তিনি অভিনয় করেছেন।অমিতাভ বচ্চনের বহু ছবিতে সুপারস্টারের মায়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। মায়ের অভিনয়ে যেন পেটেন্ট নিয়ে রেখেছিলেন তিনি ও নিরূপা রায়।১৯৯৯ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন  অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। রাজনৈতিক জগতের নেতা-নেত্রীরাও সুলোচনা লাটকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।।

আরও পড়ুন : চলে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার

About Post Author