Home » ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে! মৃত অন্তত ১৭

ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে! মৃত অন্তত ১৭

সময় কলকাতা ডেস্ক,২২ জুলাই: ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে। শনিবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের ঝালকাঠিতে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৮জন মহিলা, তিন শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এখনও পর্যন্ত আহত ২৫ জন। আহতদের দ্রুত নিয়ে আসা হয় ঝালকাঠি সদর হাসপাতালে। যদিও বাসের মধ্যে আরও দেহ থাকতে পারে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে,স্মৃতি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল। বাসটির ভিতরে এবং ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। সেসময়ই ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে উল্টে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,অতিরিক্ত যাত্রী এবং দ্রুতগতি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আর বাসটি জলে ডুবে যাওয়ার কারণে যাত্রীদের পেটে অতিরিক্ত জলও ঢুকে যায়।

আরও পড়ুন    ভয়াবহ বাস দুর্ঘটনা জম্মুতে, বাস খাদে পড়ে মৃত ১০

এ প্রসঙ্গে ঝালকাঠি ঝালকাঠি সদর থানার এসআই গৌতম কুমার ঘোষ বলেন, ‘বাসটি জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, বাসের মধ্যে আরও দেহ থাকতে পারে। এখন উদ্ধার কাজ চলছে। বাকি যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

About Post Author