সময় কলকাতা ডেস্ক,২৫ জুলাই: ভেটকি মাছ খেতে ভালোবাসেন না,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। ভেটকি মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। পাতুরি হোক বা ঝোল-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ভেটকি মাছ। বাজারে এখন ভালো ভেটকি মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন ভেটকি মাছের ধোকা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে ভেটকি মাছের ধোকা। রান্না ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই ভেটকি মাছের ধোকা। ভেটকি মাছের ধোকা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ – ১ কাপ
নারকেলের দুধ- ১ কাপ
কাজু বাটা- ২ চামচ
পেঁয়াজ বাটা- ২ টো মাঝারি সাইজের
আদা রসুন বাটা- আড়াই চামচ
গোটা গরম মশলা- পরিমাণ মতো
জিরে গুঁড়ো- ১ চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

টমেটো পেস্ট- ১টি মাঝারি সাইজের টমোটোর
ঘি- পরিমাণ মতো
শুকনো লঙ্কা- পরিমাণ মতো
গোটা জিরে- এক চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চামচ
লঙ্কা গুঁড়ো- ১/২ চামচ
ছোলার ডাল – ৩ কাপ
নারকেল কোরা- ১/২ কাপ
ধনে গুঁড়ো- ১ চামচ
আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আড় মাছের মুইঠ্যা

প্রণালী
প্রথমেই ভেটকি মাছ মিহি করে ম্যাশ করে নিন। এরপর ছোলার ডাল দু’ঘণ্টা ভিজিয়ে রাখার পর মিক্সিতে পেস্ট করে নিন। কড়াইয়ে তেল গরম করে তাতে এক চামচ পেঁয়াজ বাটা এবংআদা-রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। এবার ভেটকি মাছ বাটা, সামান্য নুন এবং নারকেল কোরা একটি বাটিতে নিয়ে একসঙ্গে মেখে কড়াইয়ে দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণ ভাজার পর ডালবাটা দিয়ে ভালো করে মেশাতে থাকুন। সব উপকরণ একসঙ্গে জমাট বেধে গেলে একটি থালায় তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দিন। এবার জমাট বাধা ভেটকির মিশ্রণ থেকে ধোকা কেটে ফেলুন। কিছুক্ষণ রেখে দিয়ে সেগুলি সোনালি করে ভেজে আলাদা করে রেখে দিন। এবার গ্রেভির জন্য পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোঁড়ন দিন। ফোঁড়নের গন্ধ উঠলে তাতে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। টমাটো বাটা দিয়ে ফের কষাতে থাকুন। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন এবং সামান্য চিনি দিয়ে দিন। মশলা যাতে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কাজু বাটা এবং নারকেলের দুধ দিন। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফোটান। ফুটে এলে ওপর থেকে ঘি এবং সামান্য গরম মশলা ছড়িয়ে দিন। জল ফুটে গেলে একে একে চিংড়ির ধোঁকাগুলি দিয়ে দিলেই তৈরি ভেটকি মাছের ধোকা।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?