পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা,২৮ জুলাই : গিলগো বিচ সিরিয়াল কিলিং নতুন করে খবরের শিরোনামে।কী এই গিলগো বিচ হত্যাকাণ্ড? গিলগো বিচ হত্যাকান্ড নিয়ে এত হইচই কেন?

ইতিমধ্যেই গিলগো বিচ হত্যাকান্ডে রেক্স হিউরম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরে বিচার প্রক্রিয়ায় এসেছে তাৎপর্যপূর্ণ মোড়। সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রে টিয়ার্নি একটি যুগান্তকারী ও বিরল পদক্ষেপ নিতে চলেছেন। তিনি অভিযুক্ত গিলগো বিচ সিরিয়াল কিলার রেক্স হিউরম্যানের বিরুদ্ধে বিচার করবেন,এমনটাই তার অফিস বুধবার জানিয়েছে।কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রে টিয়ার্নি হাড়হিমকরা গিলগো বিচ সিরিয়াল কিলিং কাণ্ডে অভিযুক্ত রেক্স হিউরম্যানের বিরুদ্ধে মামলার প্রধান প্রসিকিউটর হবেন। “তিনি এই মামলার সম্পূর্ণ বিচার করতে চান এবং এই সিরিয়াল কিলারের শিকারদের পক্ষে ন্যায়বিচার পেতে চান,” তাঁর মুখপাত্র তানিয়া লোপেজ এক বিবৃতিতে বলেছেন।গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে টিয়ার্নি এই প্রথম কোনো অপরাধের বিচার করছেন – এবং তিনি ইতিমধ্যে হাই-প্রোফাইল এই মামলায় এমন এক দৃষ্টান্তস্থাপনকারী ভূমিকা নিয়েছেন যা চোখে পড়ার মত ।আরও উল্লেখ্য,কাউন্টির শীর্ষ প্রসিকিউটর হালেই গ্র্যান্ড জুরির কাছে গিলগো বিচ হত্যাকান্ডে বেশ কিছু এমন প্রমাণ উপস্থাপন করেছিলেন যার ফলে ৫৯ বছর বয়সী স্থপতি হিউরম্যানকে অভিযুক্ত করা হয়েছিল। ১৪ জুলাই অভিযুক্তর বিচার শুরু হলে খুনের অভিযোগে তার বিচার শুরু হয়।কী কী ছিল তার বিরুদ্ধে অভিযোগ?

হিউরম্যান এর বিরুদ্ধে ১৩ জুলাই অ্যাম্বার লিন কস্টেলো(২৭), মেলিসা বার্থেলেমিউ (২৪) এবং মেগান ওয়াটারম্যান, (২২)-এর হত্যার অভিযোগ প্রাথমিকভাবে আনা হয়েছিল এবং তাছাড়াও আরেকটি অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল। বিচে হওয়া “গিলগো ফোর” এর অন্যতম তিনটি হত্যাকান্ড যার অবশিষ্টাংশ ২০১০ সালে গিলগো বিচে পাওয়া গিয়েছিল তার জন্য অভিযুক্ত হয়েছিল হিউরম্যান।পাশাপাশি তাকে মরিন ব্রেইনার্ড-বার্নেস হত্যার জন্য “প্রধান সন্দেহভাজন” হিসাবেও বিবেচনা করা হয়, যার মৃতদেহ অন্য তিন মহিলার কাছেই পাওয়া গিয়েছিল, প্রসিকিউটররা বলেছেন। তবে মনে করা হচ্ছে এ সবে জট খোলা শুরুর পালা কারণ গিলগো বিচ সিরিয়াল হত্যাকাণ্ডে খুনের সংখ্যা ১৮ বলেই কথিত। ফরেনসিক এবং বিভিন্ন মেডিকেল রিপোর্ট বলছে, ১৯৯৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মার্কিন তরুণীদের খুন করার পরে নিউইয়র্কের অদূরে গিলগো বা বা “ওক” বিচে বালি, কাদা, জঙ্গলের মাটির নিচে দেহ গুলি পুঁতে দেওয়া হয়েছিল । নিউ ইয়র্কের লং আইল্যান্ডের দক্ষিণ তীরে অবস্থিত গিলগো বিচে আঠারো জন নিহতের প্রায় সবাই যৌনকর্মী ছিলেন যারা ক্রেগলিস্টে বিজ্ঞাপন দিয়েছিলেন। তবে এই হত্যাকান্ডে অন্য মাত্রা যোগ করে শ্যানন গিলবার্ট হত্যাকান্ড।এই সি বিচে নিখোঁজ হওয়ার প্রায় একবছর পরে খুঁজে পাওয়া যায় তার দেহ । ২০১০ সালের মে মাসে শ্যানন নিখোঁজ হয়ে যায়। শ্যানন গিলবার্টের মা মারী গিলবার্ট মেয়ে নিখোঁজ হতেই আলোড়ন ফেলে দিয়েছিলেন। মারী গিলবার্ট অভিযোগ তোলার পাশাপাশি সেই সময় কাকতালীয়ভাবে পুলিশ চারটি মৃতদেহ খুঁজে পায়। জানা যায় প্রত্যেকেই ছিল যৌনকর্মী।ধীরে ধীরে প্রকাশ পায় এই চারটি খুন একটি বিরাট ধারাবাহিক খুনের অংশ। কারণ এর পরে একাধিক দেহ উদ্ধার হয়েছে। অন্তত পনেরো বছর ধরে একটানা খুন চলার পরে ২০১১ থেকে গিলগো বিচে বন্ধ আছে হত্যাকাণ্ড।থেমে ছিল না তদন্ত প্রক্রিয়া। শেষ মৃতদেহ আবিষ্কার হওয়ার আরও ১২ বছর পরে হত্যাকাণ্ডের জট ছাড়ানোর গভীরে ঢুকতে পেরেছে পুলিশ । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট ভাবে আনা হয়েছে অভিযোগ । বাজেয়াপ্ত হয়েছে এমন কিছু সামগ্রী যার হত্যাকাণ্ডের সঙ্গে থাকা যোগসূত্র থাকা খুব স্বাভাবিক।সর্বোপরি সিরিয়াল কিলার সন্দেহে রেক্স হিউরম্যানের বিরুদ্ধে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া।
২০২০ সালে মুক্তি প্রাপ্ত “লস্ট গার্লস ” যদি দর্শকরা দেখে থাকেন, তাহলে তাঁরা রহস্যের অনেকটাই সন্ধান পাবেন যদিও বইটি মুক্তির সময় কেউ সুনির্দিষ্ট ভাবে অভিযুক্ত ছিলেন না। দীর্ঘ পাঁচ বছর লড়াই চালানোর পরে মৃত্যু হয় মারী গিলবার্টের। তার মৃত্যু খুন হিসেবে নথিভুক্ত হয়, এবং অভিযুক্ত হয় তার এক কন্যা। কিন্তু সে এক অন্য ইতিহাস। গিলগো বিচ সিরিয়াল কিলিংয়ের কেন্দ্রবিন্দু ছিল মারী গিলবার্টের বড় মেয়ে শ্যানন। তার অন্তর্ধানের পরেই নিজের কন্যাকে খুঁজে বের করতে রীতিমত শোরগোল ফেলে দেন মধ্য চল্লিশের মারী। পুলিশ বাধ্য হয় তদন্ত প্রক্রিয়ায় তৎপরতা আনতে। মাটি খুঁড়ে পাওয়া যেতে থাকে একের পর এক দেহ বা কঙ্কাল।পুলিশ ধীরে ধীরে দেহগুলি সনাক্ত করলেও দীর্ঘদিন অপরাধী খুঁজে বার করতে পারেনি। অবশেষে হত্যাকাণ্ড থেমে যাওয়ার বারো বছর পরে অভিযুক্ত হিসেবে পুলিশ মামলা রুজু করেছে রেক্স হউর হিউরম্যানের বিরুদ্ধে।।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
সিভিক ভলেন্টিয়ারের ধ*র্ষণের শিকার মহিলা সহকর্মী