Home » তাৎপর্যময় ২৮ জুলাই : আজকের দিনের গুরুত্ব

তাৎপর্যময় ২৮ জুলাই : আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক : আজ ২৮ জুলাই। দিনটি তাৎপর্যময় । আজকের দিনটি কেন তাৎপর্যময় তাকে তিনটি আঙ্গিকে ব্যাখ্যা করা যায়। তাৎপর্যময় দিনটির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গুরুত্ব :

তাৎপর্যময়  ঘটনাক্রম :

১৮২১ – স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৩ – বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।

১৯১৪ – অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৫০ – তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।

১৯৬৩ – জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হন।

২৮ জুলাই তারিখে উল্লেখযোগ্য ও   তাৎপর্যময় জন্মদিন যে খ্যাতনামা মানুষদের :

১৯০৪ – নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভ।

১৯১২ – কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার।

১৯১৫ – চার্লস হার্ড টাউনস, আমেরিকান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯২৫ – বারুক স্যামুয়েল ব্লুমবার্গ, আমেরিকান চিকিৎসক এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৩০ – ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী।

১৯৫৪ – হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।

১৯৫৬ – অশোক সেন, ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিদ।

১৯৯৩ – হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

২৮ জুলাই তারিখটিতে উল্লেখযোগ্য যে মানুষদের মৃত্যুদিন  :

১৯৩৪ – মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা।

১৯৬৮ – অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ।

১৯৭২ – চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী।

১৯৮০ – মোহাম্মদ রেজা পাহলভি, ইরানের শেষ রাজা।

১৯৯৭ – সত্য বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব।

২০০৪ – ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।

২০১০ – শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার।

২০১৬ – মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী।

About Post Author