Home » ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৬

ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৬

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ ফের ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রে। অমরনাথ যাত্রা থেকে ফেরার পথেই রাতের অন্ধকারে পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ। শুক্রবার রাত ২.৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলদানায় ৫৩ নম্বর জাতীয় সড়কের উপর মালকাপুর এলাকায় নান্দুর-নাকা উড়ালপুলে। মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন  অশান্ত মণিপুরে গেলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দল,রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

সূত্রের খবর, যে ছয় জন মারা গেছেন, তাঁরা প্রত্যেকেই একই বাসের যাত্রী। অমরনাথ যাত্রা সেরে ফিরছিলেন তাঁরা। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসগুলির মধ্যে বালাজি ট্রাভেলসের একটি বাস অমরনাথ যাত্রা সেরে আসছিল। অন্যদিকে, রয়াল ট্রাভেলস কোম্পানির বাসটি নাসিকের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সোজা ধাক্কা মারে।

আরও পড়ুন   ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে! মৃত অন্তত ১৭

যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। ঘটনায় আরও ২০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে বুলদানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৩২ জনের চোট সামান্য হওয়ায় তাদেরকে নিকটবর্তী একটি গুরুদ্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে প্রাথমিকভাবে জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পুলিশ পৌঁছনোর বেশ কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

About Post Author