Home » ঋতুস্রাবের সময় সংক্রমণ এড়াতে আজ থেকেই মেনে চলুন এই নিয়ম

ঋতুস্রাবের সময় সংক্রমণ এড়াতে আজ থেকেই মেনে চলুন এই নিয়ম

সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ প্রত্যেক মাসে সব মহিলাদের এক বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। যাকে আমরা ঋতুস্রাব বা পিরিয়ড বলি। ঋতুস্রাবের সময় অনেক মহিলা খুব পেটে ব্যাথা অনুভব করেন। গোটা গায়ে, কোমরে ব্যাথা, মুড সুইং প্রভৃতির মধ্যে দিয়ে যেতে হয় মহিলাদের। ঋতুস্রাবের সময় শারীরিক কষ্ট কমাতে ডায়েটের দিকেও নজর রাখা প্রয়োজন। ঋতুস্রাবের সময় কী ধরনের খাবার খাওয়া হচ্ছে, তার উপর শরীরের ভালো-মন্দ অনেকাংশেই নির্ভর করে। সেইসঙ্গে এই সময় ইনফেকশন থেকে বাঁচতে ঋতুকালীন পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন। আর নিজেকে হাইজিন রাখাও খুব প্রয়োজন এই সময়। ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা মেনে চলতে জীবনযাত্রায় প্রয়োজনীয় উন্নতি করতে হবে। ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা মেনে চলার জন্য রইল কয়েকটি টিপস-

আরও পড়ুন   সুস্থ থাকতে ক্যাপসুল নয়, রোজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খান

১)পিরিয়ড চলাকালীন নিজের অন্তর্বাসের দিকেও নজর রাখতে হবে। এই সময় সুতির অন্তর্বাস ব্যাবহার করতে হবে যাতে ভিতরে বায়ু ঠিক ভাবে চলাচল করতে পারে।
২) স্যানিটারি ন্যাপকিন ঘন ঘন পরিবর্তন করতে হবে। কারণ একভাবে রেখে দিলে ব্যাকটেরিয়া এর সংক্রমণ বাড়তে পারে।
৩) পিরিয়ড চলাকালীন নিজের যোনির চারিপাশকে নিয়মিত মৃদু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এতে সংক্রমণ কম হয়। আর নিয়মিত স্নানও করতে হবে।
৪) এই সময় নিয়মিত একটু বেশি জল খাওয়ার চেষ্টা করুন। এতে যোনির ত্বক সুস্থ থাকে এবং মিউকাস এবং মেমব্রেনও সুস্থ থাকে।

এই সময় কি কি এড়িয়ে চলবেন?
১) পিরিয়ড চলাকালীন কার্বোহাইড্রেট যুক্ত খাবার এড়ানো উচিত। কার্বোহাইড্রেট যুক্ত খাবার যদি না খান তাহলে পিরিয়ডের সময় ব্যথা থেকেও মুক্তি পাবেন।
২) এই সময় রাত জাগলে শরীরের কাজ করার ক্ষমতা একেবারে কমে যায়। সেইসঙ্গে আরও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তাই রাত জাগলে চলবে না।
৩) পিরিয়ড চলাকালীন শরীরে হরমোনের ভারসাম্য দেখা দেয়। শরীর অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। আর তাই এই সময়ে ওয়াক্সিং না করাই শ্রেয়। এতে শরীরের নরম কোষের ক্ষতি হয়।

আরও পড়ুন  লিভার সিরোসিস রোগীরা সুস্থ রাখতে অবশ্যই পাতে রাখুন এই খাবার

৪) এই সময় শরীর চর্চা করার সময় আপনাকে বিশেষ নজর রাখতে হবে। চেষ্টা করবেন হালকা ধরনের ব্যায়াম করতে। তবে মাসিকের প্রথম দুদিন না করাই শ্রেয়।
৫) এই সময় যোনি এলাকায় কোনো সুগন্ধি দ্রব্য ব্যবহার করবেন না। এতে যোনির পিএইচের ভারসাম্য নষ্ট হয়।
৬) অত্যধিক টাইট বা সিনথেটিক জাতীয় অন্তর্বাস পড়বেন না। এতে যোনী এলাকায় আর্দ্রতা বৃদ্ধি পায় এতে সংক্রমণ বাড়ে।
৭) পিরিয়ডের সময় শরীরে ফ্লুইড বেড়ে যায়। আর তাই শরীর ফুলে যায়। শরীর জুড়ে থাকে ফোলা ভাব। এই ফোলা ভাব এড়াতে প্রচুর পরিমাণে জল খেতে হবে। তাতে ইউরিন পরিষ্কার হবে।

About Post Author