সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার দুপুরে হঠাৎ করেই শ্বাসকষ্ট জনিত শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খবর পেতেই শনিবার বিকেল ৪টে ২০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাড়িতে।

আরও পড়ুন তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত ৮
মেডিক্যাল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বুলেন্সে করে পাম এভিনেউয়ের বাড়ি থেকে তাঁকে নিয়ে আসেন ওই বেসরকারি হাসপাতালে। হাসপাতালে রয়েছে বুদ্ধবাবুর ছেলে সুচেতন ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছে বলেই সূত্রের খবর। তবে হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। হাসপাতাল চত্বর ইতিমধ্যেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বুদ্ধবাবুকে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে,আগে থেকেই তাঁর ফুসফুসের সমস্যা রয়েছে। তবে এদিন তা বাড়াবাড়ি হয়ে যায়। সিওপিডির সমস্যাও রয়েছে বুদ্ধবাবুর। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এরপর অক্সিজেন মাত্রা ৭০ এ নেমে যাওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন গ্রিন করিডর করে দ্রুত গতিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু রাস্তাতেই তাঁর শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে যায়।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ