সময় কলকাতা ডেস্ক, ২৯ জুলাইঃ তামিলনাড়ুর কৃষ্ণাগিরি এলাকার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল অন্তত ৮ জনের। পুলিশ জানিয়েছে, ১২ জন আহতের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। শনিবার ভোরে ওই বিস্ফোরণ ঘটে কৃষ্ণাগিরি এলাকার একটি বাজি কারখানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার একাংশ ভেঙে পড়ে। আশপাশের একাধিক হোটেল এবং বসত বাড়িরও বড়সড় ক্ষতি হয়েছে। ভেঙে পড়া ইমারতে অনেকেই আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। ভয়ংকর বিস্ফোরণে আহতদের উদ্ধার করা হয়।

ওই কারখানার পাশের হোটেলটিও সম্পূর্ণ ভেঙে পড়ে। তার ভিতরে অনেকে আটকে পড়েছিলেন। তাঁদেরকেও ভেতর থেকে কোনওক্রমে বের করেন উদ্ধারকারী বাহিনীর সদস্যরা। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতাল ভরতি করা হয়েছে। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থা ১২ জনের। প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারখানার কাছের তিন থেকে চারটি বাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন সল্টলেকের ফাল্গুনী বাজার লাগোয়া ঝুপড়িতে বিধ্বংসী আগুন

বাজি কারখানা-সহ আশপাশের ক্ষতিগ্রস্ত ইমারতগুলিতে এখনও কেউ আটকে থাকতে পারেন, এই আশঙ্কায় উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা। এ প্রসঙ্গে কৃষ্ণাগিরির জেলাশাসক জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা হোটেলটি পুরোপুরি ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তূপের নীচে কয়েক জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু কত জন আটকে রয়েছেন উদ্ধারকারী দল সেটি এখনও স্পষ্ট করতে পারেনি। কী কারণে এদিন এই বিস্ফোরণ ঘটল,ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর