Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩০ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।

১৯৩৫ – বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।

১৯৪৮ – লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

১৯৫৭ – ভারতে রপ্তানিতে সহায়তা প্রদানের জন্য ইসিজিসি লিমিটেড গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮২ -বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ,ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৬ – ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক মুথুলক্ষ্মী রেড্ডী-র জন্মদিন আজ।

১৮৮৭ –  বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ  কাজী মোতাহার হোসেন এদিন জন্মান।

আরও পড়ুন   চলন্ত বাসের মধ্যে যাত্রীদের সামনে বসে যৌনমিলন

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫৬ –  বাঙালি পণ্ডিত ও বাঙলা শব্দকোষ প্রণেতা  যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি  আজকের দিনে প্রয়াত হন।

১৯৮০ বাঙালি চারুশিল্পী গোপাল ঘোষ-এর প্রয়াণ দিবস আজ।

১৯৮৭ –  ভারতীয় বাঙালী ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায় এদিন প্রয়াত হন।

২০০৪ – প্রখ্যাত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

২০২০ –  ভারতের লেপচা সংস্কৃতির ধারক,বাহক ও সংরক্ষক  সোনম শেরিং লেপচা  আজকের দিনে প্রয়াত হন।

About Post Author