Home » ফিফা মহিলা বিশ্বকাপের বিশ্বযুদ্ধ

ফিফা মহিলা বিশ্বকাপের বিশ্বযুদ্ধ

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,২ আগস্টঃ  অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে চলছে ফিফা মহিলা বিশ্বকাপ। ফিফা মহিলা বিশ্বকাপের  শেষ ষোলোয় কারা খেলবে তা ইতিমধ্যেই প্রায় ঠিক হয়ে গিয়েছে। আটটি গ্ৰুপ থেকে দুটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে। গ্রুপ এ থেকে সুইজারল্যান্ড ও নরওয়ে, গ্ৰুপ বি থেকে অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া, গ্রুপ সি থেকে জাপান ও স্পেন , গ্রুপ ডি থেকে ইংল্যান্ড ও ডেনমার্ক গ্ৰুপ ই থেকে নেদারল্যান্ডস ও আমেরিকা এই দশটি দল শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন          মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের দাবি দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের

গ্রুপ জি থেকে সুইডেন ও সাউথ আফ্রিকাও পৌঁছে গিয়েছে শেষ ষোলোয়।  গ্ৰুপ এফ থেকে এবং গ্ৰুপ এইচ থেকে কোন কোন দল শেষ ষোলোয় খেলবে তা আগামী কয়েকঘন্টার মধ্যে নিশ্চিত হয়ে যাবে। তবে এবারের মহিলা বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচে জিতে সবাইকে চমকে দিয়েছে জাপান ও ইংল্যান্ড। ইংল্যান্ড দলের জয় এজন্যই নজর কেড়েছে কারণ প্রথম একাদশের তিন জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবারের বিশ্বকাপে আসতে পারেননি চোটের কারণে। পাশাপাশি বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছেন কায়রা ওয়ালশ। তিনি দ্বিতীয় ম্যাচেই হাঁটুর চোট পেয়েছেন ।

চোট আঘাত তাড়া করেই বেড়াচ্ছে ইংল্যান্ডের মেয়েদের। তবুও তাঁরা দমে যান নি। অন্যদিকে, জাপানের পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছে। তারা বিশ্বসেরা মহিলা ফুটবলার আলেক্সিয়া পুতেল্লাসের দল স্পেনকে শেষ ম্যাচে মাটি ধরিয়ে ছেড়েছে, জাপান স্পেনকে ৪-০ গোলে হারিয়েছে । বলা দরকার ,এবারের ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ডাচ মেয়েরা। নেদারল্যান্ডসের মহিলা দল ৭-০ গোলে হারিয়ে দিয়েছে ভিয়েতনামকে।

পাশাপাশি এও বলা দরকার,গত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকার পারফরমেন্স এখনও আহামরি নয় তবে তারা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। এখনও পর্যন্ত টুর্নামেন্ট টানটান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে,নক আউট স্টেজে গিয়ে লড়াই আরও জোরদার হবে তা বলাইবাহুল্য । এবারের মহিলা বিশ্বকাপে সবচেয়ে হতাশ করেছে এশিয়া চ্যাম্পিয়ন চীন ও লাতিন আমেরিকান আর্জেন্টিনা।

আরও পড়ুন    রোনাল্ডোর মাথাও কথা বলে

মেসি, মারাদোনার দেশের মেয়েরা সাফল্য না পেলেও আরেক লাকিন আমেরিকান দেশে কলম্বিয়া তাক লাগিয়েছে রবিবার জার্মান দলকে ২-১ গোলে হারিয়ে। এছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ চোখে পড়ার মত পারফর্ম করেছে। কোয়ার্টার ফাইনালে প্রত্যেকটি ম্যাচে যে সেয়ানে সেয়ানে লড়াই হতে চলেছে।।

About Post Author