স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অগস্ট: কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ফের দুরন্ত ছন্দে মোহনবাগান। বৃহস্পতিবার ঘরের মাঠে এফসিআইকে ৫-০ গোলে হারাল মেরিনার্সরা। এদিন মোহনবাগানের হয়ে গোলাগুলি করেন রাজ বাসফোর, ভিয়ান, নাওরেম, দীপেন্দু ও টাইসন। এই জয়ের ফলে কলকাতা লিগের তালিকার একনম্বরে উঠে এল তাঁরা।ডার্বির আগে চেনা ছন্দে মোহনবাগান।
আরও পড়ুন মণিপুর ইস্যুতে লোকসভা ওয়াকআউট বিরোধীদের, কটাক্ষ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ঘরের মাঠে নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামে সবুজ মেরুন ব্রিগেড। প্রতিপক্ষ এফসিআই। মূলত এই দলটি রিজার্ভ ও জুনিয়রদের নিয়ে তৈরি হওয়ায়, এই ম্যাচের সরাসরি কোনও প্রভাব ডার্বিতে পরার কথা নয়। কিন্তু তবুও এই ম্যাচ জিততে পারলে লিগের শীর্ষস্থানে ওঠার হাতছানি ছিল মোহনবাগানের সামনে। আর সেই সুযোগকে কাজে লাগল বাস্তব রায়ের ছেলেরা।

শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখেন সবুজ মেরুন ফুটবলাররা। যদিও গোলের খাতা খোলার জন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। ডিফেন্ডার রাজ বাসফোরের করা গোলে এগিয়ে যায় মোহনবাগান। গোল পেয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় মোহন শিবির। প্রথমার্ধের ইনজুরি টাইমে খেলার গতির পক্ষেই ব্যবধান বাড়ায় মেরিনার্সরা। গোল করেন ভিয়ান মুরুগাও। প্রথমার্ধে মোহনবাগানের খেলায় যে জড়তা ছিল তা সম্পূর্ণভাবে কেটে যায় দ্বিতীয়ার্ধে। এফসিআই রক্ষণে তখন মুহুর্মুহু আক্রমণ শানায় সবুজ মেরুন জার্সিধারিরা।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ফের গোল পায় মোহনবাগান। এবার গোলদাতা নংদম্বা নাওরেম। ৩ গোলের ব্যবধান তৈরি করেও, ম্যাচে আক্রমণাত্মক ফুটবল ধরে রাখে বাগান। ম্যাচের ৮৩ মিনিটে টাইসন সিংয়ের ক্রস থেকে ব্যবধান ৪-০ করেন দিপেন্দু বিশ্বাস। মোহনবাগান স্টপারের করা ব্যাকহেড, মাঠে উপস্থিত দর্শকদের মত গোলে দাড়িয়ে দেখলেন এফসিআই দলের গোলরক্ষকও। দ্বিতীয়ার্ধে ৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। এই সময়ে এফসিআইয়ের একজন ফুটবলার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
আরও পড়ুন দেউলিয়া পাকিস্তানে রাজনৈতিক সংকট কেন?

এই সময় ১০ জনের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের পঞ্চম গোলটি করেন টাইসন সিং। এই ম্যাচে ৫ গোল করার পাশাপাশি একটিও গোল হজম করতে হয়নি মোহনবাগানকে।কলকাতা প্রিমিয়ার ডিভিশনে ৭ ম্যাচে ৬ টি জয় ও ১ টি ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে, গ্রুপ এ লিগ তালিকার শীর্ষে উঠে এল মোহনবাগান। দ্বিতীয় স্থানে থাকা কালীঘাট এমএস মোহনবাগানের থেকে ২ ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেল দ্বিতীয় স্থানে।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত